কলকাতার সাংবাদিকের হাসিনা অধ্যায়ের ভয়ংকর মূল্যায়ন।

তিনি বাংলাদেশের জনগনের প্রধানমন্ত্রী দাবী করলেও ছিলেন বিনা ভোটের জনসমর্থনহীন স্বৈরাচারী লেডি হিটলার। পৃথিবীর ইতিহাসে RAB ও অনুগত বিচার বিভাগকে ব্যবহার করে নিষ্ঠুরতম ভিন্ন মতাবলম্বী হত্যাকারী ।

তিনি আওয়ামীলীগের সংগঠনকে ব্যবহার করলেও— ছিলেন চাটুকার ও দুর্নীবাজ আমলা-মন্ত্রী পরিবেষ্টিত। তার অফিসকে তিনি ব্যবহার করেছেন দেশের জন্য নয়—এস আলম গ্রুপ, ব্যাংক খেকো আবদুল হাই, নগদ,
সামিটগ্রুপ, এক্সিম নজরুল, দরবেশ বাবা, লক্ষ-কোটি ডলার পাচারকারী কয়েকজন বিলিওনারের জন্য। তার স্বৈর শাসনের পৃষ্ঠপোষক মোদীর ভারতে আম্বানী এবং আদানীর জন্য একচেটিয়া কাজ করার মডেল তিনিও ফলো করেছেন।

সংসদকে তিনি দুর্নীতিবাজদের ক্লাবে পরিনত করেছেন। তার গুরুত্বহীন ঝিনাইদহের সাংসদ আনারুল হাজার কোটি টাকার অবৈধ লেনদেনে কলকাতায় নির্মমভাবে নিহত হলেও তিনি ছিলেন নিশ্চুপ। বেনজিরকে দুর্নীতি করার ওপেন লাইসেন্স দিয়ে নিরাপদে পালানোর সুযোগ দিলেও—ন্যায্য অধিকার চাওয়ায় দেশের ভবিষ্যৎ তরুনদের করেছেন তুচ্ছ-তাচ্ছিল্য, তাদের বুকে চালিয়েছেন নির্বিচারে গুলি।

তিনি দেশকে শেষ করলেন , দেশের মানুষকে ঋনে জর্জরিত করলেন, তার দলকে শেষ করলেন,তার জন্য নিরলস কাজ করে যাওয়া হাজার হাজার কর্মীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। দেশের বিচার বিভাগ, প্রশাসন, অর্থনীতিকে পংগু করে একা দেশ থেকে বিশাল কার্গো বিমানে একশত ২৫ টি লাগেজ ভরে সোনা, ডলারসহ মূল্যবান সামগ্রী নিয়ে নিরাপদে ভারতে পালিয়ে গেলেন। তিনি শুধু নিজের নিরাপত্তার কথা ভাবলেন—তার দলের নেতা ও কর্মীদের কথা একটিবারের জন্যও ভাবলেন না।

বাংলাদেশে ‘হাসিনা আধ‍্যায়’-এর সমাপ্তি হলো। ‘অত‍্যাচারী শাসক’ তকমা গায়ে নিয়েই তাকে আগামীর বাংলাদেশ মনে রাখবে। পদ্মা সেতু থেকে মেট্রো রেল–বহু কাজের অবদান চাপা পড়ে যাবে শত শত লাশের স্তূপের নীচে ।
–কিংশুক প্রামাণিক।
(সংবাদ প্রতিদিন, কোলকাতা 7 -8-24)

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি