ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর)) রাত সাড়ে ৯টার দিকে মুম্বাইয়ের বান্দ্রায় গুলিবিদ্ধ হন তিনি।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শনিবার রাতে বাবা সিদ্দিকির ছেলে পূর্ব বান্দ্রার বিধায়ক জিশান সিদ্দিকির অফিসের কাছে বন্দুকধারীরা ছয়টি গুলি চালায়। এরমধ্যে চারটি গুলি লাগে ৬৬ বছর বয়সি সাবেক এই মন্ত্রীকে। এরপর তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তার মৃত্যু হয়।  

সূত্র জানিয়েছে, বাবা সিদ্দিকিকে চারটি গুলি লেগেছে এবং তার একজন সহযোগীও বন্দুকের গুলিতে আহত হয়েছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, 

হাসপাতালের পুলিশ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়েছি তিনি (সিদ্দিকি) মারা গেছেন।

শিন্ডে আরও বলেন, ‘দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজন উত্তরপ্রদেশের এবং একজন হরিয়ানার। আর একজন পলাতক রয়েছে। আমি পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলেছি।’

রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এক্স (সাবেক টুইটার) পোস্টে লেখেন,  

সিদ্দিকির মৃত্যু সম্পর্কে জানতে পেরে মর্মাহত হয়েছি। একজন ভাল সহকর্মী এবং বন্ধুকে হারালাম।

বাবা সিদ্দিকি তিন মেয়াদে পশ্চিম বান্দ্রার বিধায়ক ছিলেন। ৪৮ বছর ধরে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে দল ছেড়ে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন। গত আগস্ট মাসে তার ছেলে জিশান সিদ্দিকিকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।

বাবা সিদ্দিকি শুধু রাজনীতিক হিসাবে পরিচিত নন। বলিউডের সঙ্গে তার যোগাযোগ নিয়ে চর্চা আছে মুম্বাইয়ে। বিভিন্ন সময়ে তার জমকালো পার্টিতে বহু তারকাকে দেখা গেছে। ২০১৩ সালে তার পার্টিতেই অভিমান ভাঙে শাহরুখ খান এবং সালমান খানের।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প