তামিলনাড়ুতে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনকে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা

ভারতের তামিলনাড়ু রাজ্যে গতকাল শুক্রবার রাতে একটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে উচ্চগতির একটি যাত্রীবাহী ট্রেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনো পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আহতদের চেন্নাইয়ের সরকারি স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় ১২ থেকে ১৩টি কামরা লাইনচ্যুত হয়। একটি কামরায় আগুন ধরে যায়। ভারতের রেল বোর্ড এসব তথ্য জানিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান। গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করছে। হতাহতদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।’

সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা জানান, শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে চেন্নাই রেল বিভাগের পোন্নেরি-কাভারপেট্টাই স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রেল বোর্ড জানায়, পণ্যবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় মহীশূর থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। যাত্রাবাহী ট্রেনটি ভুল লেনে ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প