নতুন চেয়ারম্যানের নাম জানালো টাটা ট্রাস্ট

টাটা গোষ্ঠীকে বিশ্বের প্রায় প্রতিটি কোণায় পৌঁছে দিয়েছিলেন রতন টাটা। তিনি কেবল একজন ব্যবসায়ী নন, ছিলেন নতুন পথের দিশারীও। গত বুধবার সন্ধ্যায় ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের এই ধনকুবের।

এরপর থেকেই প্রশ্ন উঠছিল, রতনের ছেড়ে যাওয়া বিরাট সাম্রাজ্য ও ঐতিহ্যের উত্তরাধিকারী কে হবেন? শুক্রবারই কার্যত মিলে গেলো সেই উত্তর। টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান করা হল রতন টাটার সৎ ভাই নোয়েল টাটাকে। এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে ট্রাস্টের বোর্ড দ্বারা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রতন টাটার মৃত্যুর পর তিনটি নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তারা হলেন লিয়া টাটা, মায়া টাটা ও নেভিল টাটা। কিন্তু রতন বিয়ে করেননি, নিঃসন্তান, তাহলে এই লিয়া, মায়া ও নেভিল কারা? এই তিনজন হলেন রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার তিন সন্তান।

এরই মধ্যে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন তারা। লিয়া, মায়া ও নেভিলের প্রতি ভরসা দেখিয়েছেন খোদ রতনও। সেই সূত্রেই দোরাবজি টাটা ট্রাস্ট ও রতন টাটা ট্রাস্টের ট্রাস্টি হিসেবে তিনজনকে নিয়োগের অনুমোদন দেন নিজেই।

তবে নোয়েল কেবল রতনের সৎ ভাই নন, গত ৪০ বছর ধরে টাটা গ্রুপের বিশ্বস্ত সৈনিকও। সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর নোয়েল। এছাড়াও রতন টাটা ট্রাস্ট ও দোরাবজি টাটা ট্রাস্টের অন্যতম সদস্যও ছিলেন।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প