পাকিস্তানের বেলুচিস্তানে কয়লাখনিতে সশস্ত্র হামলা, নিহত ২২

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ব্যক্তিমালিকানাধীন ছোট একটি কয়লাখনিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭ জন। আজ শুক্রবার এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।

খনিজ সম্পদসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী। সরকারের সঙ্গে বালুচ বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাতকে কেন্দ্র করে অঞ্চলটিতে কয়েক দশক ধরে অস্থিরতা চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর দাবি, অঞ্চলটির সম্পদে তাদের যে ভাগ আছে, তা তাদের দেওয়া হচ্ছে না।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই আজকের হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বলেন, ভোররাতে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে একদল সশস্ত্র লোক ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। দুকি এলাকার অবস্থান কোয়েটা শহরের পূর্ব দিকে।

হুমায়ুন খান আরও বলেন, সশস্ত্র ব্যক্তিরা খনিতে রকেট ও গ্রেনেড হামলা চালিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী ব্যক্তিরা খনির কর্মীদের এক জায়গায় জড়ো করে এবং তাঁদের ওপর গুলি চালায়। তারা খনির যন্ত্রপাতিতেও আগুন ধরিয়ে দেয়।

কোম্পানির এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ওই এলাকায় ১০টি কয়লাখনি আছে।

দুকি এলাকার চিকিৎসক জোহর খান শাদিজাই বলেছেন, জেলার হাসপাতালে এখন পর্যন্ত ২০ জনের মৃতদেহ এবং ৬ জনকে আহত অবস্থায় আনা হয়েছে।

২০২২ সালে পাকিস্তানি তালেবান ও সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে পাকিস্তানে জঙ্গিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত