ওয়েস্ট ইন্ডিজকে ১০৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে প্রত্যাশিত পুঁজি পায়নি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তুলতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। এতে নির্ধারিত ২০ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১২ বলে ৯ রান করে সাজঘরে ফেরত যান সাথী রানী। কারিশরা রামহারাকের বলে উইকেটরক্ষক শেমাইন ক্যাম্পবেলের হাতে স্টাম্পড হন বাংলাদেশ ওপেনার।

আরেক ওপেনার দিলারা আক্তার ভালো করছিলেন। তবে বেশিক্ষণ পিচে থাকতে পারেননি। ১৮ বলে ১৯ রান করে রামহারাকের বলে বোল্ড হন তিনি।

সোবহানা মোস্তারিকে নিয়ে তৃতীয় উইকেটে ৪৩ বলে ৪০ রানের জুটি করেন নিগার সুলতানা জ্যোতি। রামহারাকের বলে ইনিংসে দ্বিতীয় স্টাম্পড হওয়ার আগে ২২ বলে ১৬ রান করেন মোস্তারি।

৫ বলের অপচয় করে মাত্র ১ রান নিয়ে আউট হন তাজ নেহার। ১৫তম ওভারে আফি ফ্লেচারের ডেলিবারিতে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ হন তিনি। পরের বলেই নতুন ব্যাটার স্বর্ণা আক্তারকে (১ বলে ০) বোল্ড করেন ফ্লেচার। ৭৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

রিতু মনি করেন ১৩ বলে ১০ রান। রামহারাকের বলে চিনেলে হ্যানরি হাতে ক্যাচ হন তিনি। ৪৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক জ্যোতি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কারিশমা রামহারাক।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প