চাঁদপুরে ইলিশের দামে রেকর্ড

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের দামে রেকর্ড হয়েছে। প্রতিকেজি ইলিশের দাম ৫০০-৬০০ টাকা বেড়েছে। চাঁদপুরের ইতিহাসে এমন দাম আগে হয়নি বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা।

এদিকে ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। যার কারণে কয়েকদিন ধরে দেশের অন্যতম বৃহৎ ইলিশের খুচরা ও পাইকারি বাজার বড়স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ। আগে মাছঘাটে প্রতিদিন ৫০০-৭০০ মণ ইলিশ সরবরাহ হলেও বর্তমানে ইলিশ সরবরাহ হচ্ছে ১০০ মণের কম। যার কারণে একলাফে ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা।

বর্তমানে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪শ থেকে ২৫শ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ১৭শ থেকে ১৮শ টাকা। এছাড়া এক কেজির বেশি ওজনের ইলিশের দাম ২৮শ টাকা থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। ইলিশে এই আগুন দামে ক্ষুব্ধ ক্রেতারা।

ইলিশ ক্রেতা ইকবাল বলেন, চাঁদপুরে মাছঘাটে ইলিশের এমন দাম আগে আর দেখিনি। আমি নিজেও অনলাইনে বিক্রি করার জন্য কিনি। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। এত দামে ইলিশ কেনা সম্ভব হচ্ছে না।

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, মাছঘাটে ইলিশের সরবরাহ অনেক কমেছে। চাহিদা অনুযায়ী ইলিশ নেই। যার কারণে দামও বেশি। কেজি বেড়েছে ৫০০-৬০০ টাকা। দীর্ঘদিন ব্যবসা করছি এমন পরিস্থিতি হয়নি। এ সময়ে ক্রেতা থাকার কথা অনেক। কিন্তু দামের কারণে ক্রেতাও নেই।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি মানিক জমাদার বলেন, ১৩ অক্টোবর থেকে মাছঘাটে সব ধরনের মাছ বিক্রি নিষিদ্ধ। এখন কর্মব্যস্ততা বেশি থাকার কথা থাকলেও ইলিশ কম। যার কারণে দামও রেকর্ড হয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী