তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব খান

দুই দিন আগেই নতুন টিজার প্রকাশ করে নির্মাতা অনন্যা মামুন জানিয়েছেন, শাকিব খানের ‘দরদ’ মুক্তি পাবে আগামী ১৫ নভেম্বর। এদিকে চলতি মাসেই ‘বরবাদ’ নামে আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। নিজের কাজ ও ব্যক্তিগত নানা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন শাকিব। সেখানে তিনি কথা বলেছেন তৃতীয় বিয়ে প্রসঙ্গেও।

‘আঘাত তো দিয়েছেই। কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। “লাইফ ইজ আ জার্নি।” এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুজন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তাঁরা থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রুক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে।’ বারবার সম্পর্ক ভাঙা কতটা আঘাত দিয়েছে জানতে চাইলে এভাবেই প্রতিক্রিয়া জানান শাকিব খান।

তিনি এ–ও জানান, তারপরও পরিবার, দর্শকের ভালোবাসায় ভালো আছেন তিনি। শাকিবের ভাষ্যে, ‘আমার দুই সন্তান, মা–বাবা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ–বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছে, যাঁরা আমাকে অঢেল ভালোবাসা দেন; তাঁদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।’

একই সাক্ষাৎকারে বহুল চর্চিত তৃতীয় বিয়ে নিয়েও কথা বলেন শাকিব। ‘শোনা যাচ্ছে শাকিব খান নাকি ফের বিয়ে করবেন?’ এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না।

পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার মা–বাবার যেহেতু বয়স হয়েছে, সন্তান হিসেবে তাঁরা আমাকে সংসারী দেখতে চান।’

মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’-এ শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শাকিব আনন্দবাজারকে বলেন, ‘সোনাল ভীষণ সহযোগিতা করেছেন। চেষ্টা করেছেন ভেঙেচুরে নতুনভাবে নিজেকে উপস্থাপন করার। শুটিংয়ের সময় তাঁর যে মনোযোগ দেখেছি, আমার খুব ভালো লেগেছে, খুব খুশি কাজ করে। আমার বিশ্বাস, বাংলাদেশ এবং ভারত বিশ্বের যেখানে “দরদ” ছবিটি দেখানো হবে, দর্শকের তাঁর কাজ ভালো লাগবে।’

চলতি বছর রায়হান রাফী পরিচালিত শাকিব অভিনীত সিনেমা ‘তুফান’ ব্যাপকভাবে ব্যবসায়িক সাফল্য পেয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হয়েছে, আগামী বছরই নাকি ছবিটির সিকুয়েল আসবে। তবে শাকিব জানান, ২০২৫ সালে ‘তুফান ২’ আসবে না। তবে একই প্রযোজনা সংস্থার সঙ্গে আরেকটি সিনেমা করছেন তিনি, সেটা আসতে পারে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প