লেবানন থেকে ফিরতে আগ্রহীদের তালিকা করছে বাংলাদেশ দূতাবাস

যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। প্রাথমিকভাবে প্রায় এক হাজার প্রবাসী দেশে ফিরতে আগ্রহী বলে জানা গিয়েছে।

দূতাবাস আজ বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস বলছে, যেসব প্রবাসী দেশে ফিরতে ইচ্ছুক নন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 
আর দেশে ফিরতে আগ্রহীদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের (প্রবাসীদের) বলা হয়েছে, ওয়ার জোন থেকে তারা যেন একটু উত্তরে সরে যায়। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) অনুরোধ করেছি, তারা যেন ফ্লাইটের ব্যবস্থা করে দেয়, যেন তারা চলে আসতে পারেন।’

দেশে ফিরতে আগ্রহীদের প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য দূতাবাসের ফেসবুকে ফরম দেওয়া হয়েছে। ফরম পূরণ করে আগামী ১১ অক্টোবরের মধ্যে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকানে জমা দেওয়া যাবে কিংবা [email protected] এ পাঠানো যাবে।

লেবাননে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার কারণে অন্তত ৩ হাজার প্রবাসী বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছেন। তারা এখন লেবাননে বাংলাদেশ দূতাবাস ও দাতব্য সংস্থা পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী