জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের জেরে রাজধানী পরিবহনের ২৪ বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার জেরে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৪টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাসগুলো আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে বিকেল চারটার দিকে বাস কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার পর মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

মারধরের শিকার এক শিক্ষার্থীর নাম সায়েদ মুয়াজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৫২তম ব্যাচের ছাত্র। এ ঘটনায় হেনস্তার শিকার হয়েছেন আরও তিন ছাত্রী। অভিযুক্ত বাসের চালকের সহকারী (হেলপার) মো. হান্নান ও বাসযাত্রীর নাম তুফান।

ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-২ এলাকা থেকে রাজধানী পরিবহনের একটি বাসে করে ক্যাম্পাসে আসছিলেন ওই চার শিক্ষার্থী। তাঁরা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভাড়া ২০ টাকা দিতে চাইলে বাসচালকের সহকারী হান্নান ২৫ টাকা চান। শিক্ষার্থীরা তাঁকে ২০ টাকাই ভাড়া বলে জানালে তিনি অসদাচরণ করেন বলে অভিযোগ। পাশাপাশি তিনি শিক্ষার্থী মুয়াজের মায়ের নামে গালিগালাজ করেন বলে দাবি। তখন শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিলে হান্নান বিশ্ববিদ্যালয় নিয়েও গালিগালাজ শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুয়াজ তাঁর দিকে তেড়ে গেলে হান্নান আসনের নিচ থেকে লাঠি বের করে মারধর শুরু করেন। পরে বাসের যাত্রী তুফান শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান এবং মুয়াজকে মারধর করেন। তখন মুয়াজের সঙ্গে থাকা তিন ছাত্রী প্রতিবাদ জানালে তাঁদেরও হেনস্তা করা হয় বলে অভিযোগ। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানতে পেরে রাজধানী পরিবহনের বাসগুলো আটকাতে শুরু করেন এবং অভিযুক্ত হান্নানসহ বাসটিকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে বাস কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মুচলেকা নিয়ে বাসগুলো বিকেলে ছেড়ে দেন।

এ বিষয়ে ভুক্তভোগী সায়েদ মুয়াজ বলেন, তাঁরা নিয়মিত বাসে ক্যাম্পাসে যাতায়াত করেন। শিক্ষার্থীরা ভাড়া ২০ টাকা করে দেন। আজও ২০ টাকা দিতে চাইলে চালকের সহকারী অসদাচরণ করেন এবং একপর্যায়ে তাঁর মা ও ক্যাম্পাস নিয়ে গালিগালাজ করেন। পরে তিনি তেড়ে গেলে সহকারী লাঠি বের করে মারধর করেন। পরে বাসের এক যাত্রী জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী শুনে ক্ষিপ্ত হয়ে মারধরে শামিল হন। ছাত্রীরা ঠেকাতে গেলে তাঁদের হেনস্তা করেন।

তবে চালকের সহকারী মো. হান্নান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘মিরপুর থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত আমরা স্টুডেন্ট ভাড়া ২৫ টাকা করে রাখি। হাফ ভাড়া ২০ টাকা দিলে আমি বলি মামা জুলুম করবেন না। পরে আমি রাগের মাথায় গালি দিয়ে ফেলি এবং আমার দিকে ওই ছাত্র মারতে আসলে আমি গাড়ি মোছার ডাস্টার (লাঠি) বের করি। ছাত্রদের সঙ্গে ঝামেলা করেছে বাসের যাত্রী তুফান। কেন করেছে আমি জানি না।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরীন জলি বলেন, রাজধানী পরিবহন কর্তৃপক্ষ এসেছিল, তাদের কাছে শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানিয়েছেন। বাসের যে সহকারী অপরাধ করেছেন, তিনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন। বাস কর্তৃপক্ষ ওই সহকারীকে শাস্তি দেবে বলে জানিয়েছে। তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। আর যে যাত্রী শিক্ষার্থীকে মারধর করেছেন, তাঁর বিরুদ্ধে থানায় একটা অভিযোগ দেওয়া হবে। ওই ব্যক্তি যদি আত্মসমর্পণ করেন, তাহলে সেভাবে সুরাহা করবেন শিক্ষার্থীরা; আর না করলে মামলা করা হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প