দক্ষিণ আফ্রিকাকে হারাল আয়ারল্যান্ড

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ধবলধোলাই করার স্বাদ পেল না তারা।তৃতীয় ও শেষ ম্যাচে তাদের ৬৯ রানে হারিয়ে সান্ত্বনার জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। এনিয়ে দ্বিতীয়বার ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারাল তারা। প্রথমটি জিতেছিল ২০২১ সালে ম্যালাহাইডে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। ভালো সংগ্রহের ভিত গড়ে দেন অধিনায়ক পল স্টার্লিং। ক্যারিয়ারের ৩০তম ফিফটিতে ৯২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৮ রান করেন ডানহাতি এই ব্যাটার।  

শেষ দিকে ব্যাটিংয়ে ধস নামলেও একপ্রান্ত সামাল দেন দারুণ ফর্মে থাকা হ্যারি টেক্টর। তুলে নেন ক্যারিয়ারের ১২তম ফিফটি। ৪৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬০ রানে থামেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৬ রানে সর্বোচ্চ চারটি উইকেট নেন লিজাড উইলিয়ামস। এছাড়া দুটি করে শিকার ওটনিল বার্টম্যান ও আন্দিলে ফেলুকায়োর।

তাড়া করতে নেমে ২১৫ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। ভেস্তে যায় জেসন স্মিথের ৯৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৯১ রানের ইনিংস। এছাড়া আর কোনো ব্যাটারই ফিফটি ছুঁতে পারেননি। আইরিশদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন গ্রাহাম হিউম ও ক্রেইগ ইয়াং। দুটি শিকার মার্ক অ্যাডায়ারের।

দারুণ এক ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন স্টার্লিং। তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা লিজাড।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প