গাজায় যুদ্ধের বর্ষপূর্তিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের লড়াই জোরদার

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল সোমবার ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলও লেবাননে তাদের অভিযান বিস্তৃত করেছে। ইসরায়েলে হামাসের হামলা এবং তাকে কেন্দ্র করে গাজায় যুদ্ধ শুরু হওয়ার বর্ষপূর্তিতে এসব ঘটনা ঘটেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে সেদিনই গাজা উপত্যকায় হামলা শুরু করেছিল ইসরায়েল। গতকাল সোমবার ছিল এর এক বছরপূর্তি।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মিত্র হিসেবে পরিচিত। হিজবুল্লাহ বলেছে, সোমবার তারা হাইফা শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছাড়া ওই জায়গা থেকে ৬৫ কিলোমিটার দূরে টাইবেরিয়াসে আরেকটি হামলা চালিয়েছে তারা।

সশস্ত্র গোষ্ঠীটি পরে বলেছে, তারা হাইফার উত্তরাঞ্চলীয় এলাকাগুলোকে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গতকাল সোমবার দেশটির ভূখণ্ডে প্রায় ১৯০টি প্রজেক্টাইল প্রবেশ করেছে। এসব ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী আরও বলেছে, তাদের বিমানবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। লেবাননে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে তারা। এর মধ্য দিয়ে লেবাননের অভ্যন্তরে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ১১-তে দাঁড়িয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত এলাকার একটি পৌর ভবনে এক বিমান হামলায় ফায়ার সার্ভিসের ১০ কর্মীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে এক বছর আগে লেবাননে হামলা চালায় ইসরায়েল। তখন থেকে লেবাননে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে।

লেবাননে চালানো স্থল অভিযানকে ‘সীমিত’ এবং ‘সুনির্দিষ্ট’ বলে উল্লেখ করে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে গত সপ্তাহের শুরু থেকে অভিযানের মাত্রা বাড়তে দেখা গেছে।

ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের ধারণা, লেবাননে স্থল অভিযান সীমিত আকারে চলমান থাকবে। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা বলেছেন।

গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—প্রত্যেকেই ইসরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তি পালন করেছেন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা ডেমোক্রেটিক পার্টি থেকে এবং ট্রাম্প রিপাবলিকান দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণ দিকে যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, হিজবুল্লাহদের ব্যবহৃত সীমান্ত এলাকাগুলো ফাঁকা করাটাই তাদের লক্ষ্য। লেবাননের খুব ভেতরে তাদের যাওয়ার ইচ্ছা নেই।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প