বিধানসভা নির্বাচন হরিয়ানায় হ্যাটট্রিক জয়ের পথে বিজেপি

ভারতের হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ক্ষমসতাসীন বিজেপি। এরই মধ্যে ম্যাজিক ফিগার ৪৬ অতিক্রম করেছে দলটি।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী, ৯০টি আসনের মধ্যে ৪৯ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৪টি আসনে। আর অন্যান্য দল দুটি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে জম্মু ও কাশ্মীরে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৯০টি আসনের মধ্যে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট ৫২টি আসনে এগিয়ে রয়েছে। আর বিজেপি এগিয়ে রয়েছে ২৭টি আসনে। এছাড়া পিডিপি দুটি আসনে এগিয়ে রয়েছে।

এর আগে বুথ ফেরত জরিপগুলোর সম্মিলিত পূর্বাভাস বলেছিল, হরিয়ানায় কংগ্রেস ৫৫টি আসনে জিততে পারে। আর বিজেপি পেতে পারে ২৬টি আসন। যদিও বুথফেরত জরিপ ভুল প্রমাণ করে তৃতীয়বারের মতো হরিয়ানায় সরকার গঠনের পথে বিজেপি।

৩৭০ ধারা বিলোপের পর প্রথমবারের মতো জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট হয়েছে। এবারের ভোটটি রাজনৈতিক মহলে নানা কারণে তাৎপর্যপূর্ণ। সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে তিন দফা ভোটে উপত্যকাটিতে প্রচুর মানুষ ভোট দিয়েছেন।

এর আগে প্রায় সবক’টি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ৪৬ ছুঁয়ে ফেলবে কংগ্রেস।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী