সোনারগাঁয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অর্ধশতাধিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আগমন সিএনজি স্টেশনের পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের একটি দল স্থানীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ক্লিনিকসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাসটি খাদে পড়ে যাওয়ার পর মহাসড়কের ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে ৬০জন যাত্রী নিয়ে তিশা এন্টারপ্রাইজের একটি বাস কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে সন্ধ্যা ৭টার দিকে বাসটি মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন। আহতদের বাসের জানালা ভেঙে উদ্ধার করা হয়।  
 
ওই বাসের যাত্রী ফজলুল হক মোল্লা বলেন, তিনি গৌরীপুর বাজারের কাপড় ব্যবসায়ী। জরুরি কাজে তিনি ঢাকা যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। বাসের যাত্রীদের সবাই কম-বেশি আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, বাসটি খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে। শিশুসহ বাসে থাকা যাত্রীরা আহত হয়েছেন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক সৌরভ হোসেন জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে যানজট নিরসনে কাজ চলছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প