ইসরাইলি ভূখণ্ডে হিজবুল্লাহর ব্যাপক মিসাইল হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরাইলের রাজধানী তেলআবিবসহ দখলকৃত ফিলিস্তিনের কয়েকটি স্থাপনায় বহু সংখ্যক মিসাইল নিক্ষেপ করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সোমবার রাতে হিজবুল্লাহর এই মিসাইল হামলা ইসরাইলি কর্তৃপক্ষকে তেলআবিব, গালিলি এবং আশেপাশের এলাকায় সাইরেন বাজাতে বাধ্য করেছে। দখলকৃত ফিলিস্তিনের উত্তরের মাসকাফ এবং আল-মুতলা এলাকায়ও সাইরেনের শব্দ শোনা গেছে।

ইসরাইলি সামরিক বাহিনী এবং দেশটির গণমাধ্যম এই মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা তেলআবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় অঞ্চলের ওপর দিয়ে ছোঁড়া পাঁচটি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে।

হিজবুল্লাহ সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেলআবিবের উপকণ্ঠে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর ৮২০০ ইউনিটের গালিলোট সামরিক গোয়েন্দা ঘাঁটি ধ্বংস করেছে। তাদের এই আক্রমণটি ‘খাইবার অপারেশন’ এর ধারাবাহিকতায় পরিচালিত হয়, যা গাজা উপত্যকার সংগ্রামী ফিলিস্তিনি জনগণ এবং সাহসী প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন হিসেবে পরিচালিত।

হিজবুল্লাহ আরও জানিয়েছে যে, তারা লেবাননের প্রতিরক্ষা এবং তাদের নিপীড়িত জনগণের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং দখলদার ইসরাইলি শত্রুর অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে তারা সবসময় প্রস্তুত।

এ হামলার আগে, সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহর পক্ষ থেকে হাইফা, আকর এবং নাহারিয়ার ওপরেও রকেট হামলা চালানো হয়। 

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, সন্ধ্যায় মাত্র দেড় ঘণ্টার মধ্যে ৬০টিরও বেশি রকেট দখলকৃত এলাকায় আঘাত হানে এবং কিরিয়াত শেমোনা বসতিতে সাইরেনের শব্দ শোনা যায়।

হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়েছে, তারা বেইত হিলেল সামরিক ঘাঁটিতে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী