নেত্রকোনায় নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার নদ-নদীর পানি বেড়ে গেছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।ফলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। জেলার দুর্গাপুর ও ময়মনসিংহের ধোবাউড়া এলাকার নেতাই নদীর পাড় ভেঙে উপদাখালী, সুমেশ্বরী নদীর পানি বেড়েই চলেছে।

রোববার (৬ অক্টোবর) বিকেলে পূর্বধলার জারিয়া পয়েন্টের নাটেরকোনায় বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। অপরদিকে কংস নদের পানি বিপৎসীমার ০ দশমিক ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদ-নদীর পানি বাড়ায় নদীর তীরবর্তী দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ও কাকৈরগড়া ইউনিয়ন এবং কলমাকান্দা, সদর ও পূর্বধলা উপজেলার বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উঠতি রোপা আমনের জমি। ভেসে গেছে পুকুরের মাছ। ক্ষতির মুখে পড়েছেন এলাকার মানুষ। এভাবে পানি বাড়তে থাকলে বন্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।


জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার জারিয়া-জাঞ্জাইল পয়েন্টে ২০০ মিলিমিটার বৃষ্টি ও দুর্গাপুরে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টির ফলে জেলার সোমেশ্বরী, উপদাখালি ও ধনু নদীর পানি বেড়ে চলেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও প্রধান নদীরগুলো পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কংশ নদের পানি পূর্বধলার জারিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে কলমাকান্দায় উপদাখালী নদীর পানি দ্রুত বেড়ে প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল। পানির তীব্র স্রোতে কিছু গ্রামীণ সড়ক ভেঙে গেছে। বেশ কিছু বাড়িঘর ধসে গেছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও বারান্দায় পানি উঠেছে।

কলমাকান্দা উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। পাশাপাশি তলিয়ে গেছে শতাধিক পুকুর, আউশ ধান, রোপা আমন, রবিশস্যসহ বীজতলা। অতি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা সদরের সঙ্গে চারটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, পাহাড়ি ঢলে রোপণ করা ধানের চারা ও সবজিসহ জমি তলিয়ে গেছে। তিনদিনের মধ্যে পানি কমে গেলে রোপা আমন ধানের ক্ষতি কম হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম জানান, উপজেলায় পাহাড়ি ঢলে পানি বেড়েছে। বিভিন্ন স্থানে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বন্যা মোকাবিলায় প্রস্তুত আছে উপজেলা প্রশাসন।

এদিকে দুর্গাপুর উপজেলার প্রায় পাঁচটি ইউনিয়নে পানি প্রবেশ করেছেন। এর মধ্যে কুল্লাগড়া, গাওকান্দিয়া ও কাকৈরগড়া ইউনিয়নে পানিবন্দির সংখ্যা বাড়ছে। এরই মধ্যে উপজেলাটিতে ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আটটি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ৭২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে, বাংলাদেশের ইতিহাসে নেত্রকোনা জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টার পর থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার জারিয়াজানজাইল নামক স্টেশনে ৩০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বশেষ ৭২ ঘণ্টায় এ স্টেশনে ৭৫৮ (২০০ + ২৫০ + ৩০৮) মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা একটি রেকর্ড।

এদিকে দুর্গতদের সহযোগিতায় প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী