ওয়েব সিরিজে নায়ক রুবেল, রাজি হওয়ার ১টি কারণে

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা রুবেল। মাসুম পারভেজ রুবেলকে সবাই নায়ক রুবেল বললে একনামে চেনেন। গত শতকের আশির দশকের শেষ থেকে পুরো নব্বই জুড়ে ছিল তার রাজত্ব। কারাতে জানতেন বলে অন্য নায়কদের তুলনায় তার ছিল অন্যরকম কদর! তারপর একদিন হঠাৎ করে ঢালিউডে অনিয়মিত হয়ে পড়েন তিনি। বহু বছর পর জানা গেল, ওয়েব সিরিজে অভিনয় করছেন এই তারকা।

দীর্ঘ বিরতির পর শেষবার রুবেলকে পর্দায় দেখা যায় ২০১৯ সালের পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবন নিয়ে মুস্তাফিজুর রহমান বাবু নির্মিত ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিতে। তারপর বেশ কয়েকটা সিনেমায় যুক্ত হয়েছিলেন তিনি। তবে মুক্তি পায়নি সেগুলো। বড়পর্দার নায়ক কেন ওটিটির সিরিজে যুক্ত হলেন? জানালেন, ১টি কারণে তিনি সিরিজে কাজ করতে রাজি হয়েছেন।

রায়হান রাফীর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে অভিনয় করবেন রুবেল। গতকাল শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি তারকা হোটেলে ছিল ওয়েব সিরিজ নিয়ে সংবাদ সম্মেলন। সেখানে এসেছিলেন রুবেল। উপস্থিত ছিলেন সিরিজের পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানে রুবেল বলেন, ‘রায়হান রাফী মানেই এখন অন্য কিছু। তার প্রমাণ আমরা গত কয়েক বছরে পেয়েছি। এই ১টি কারণেই আমি এই সিরিজে যুক্ত হয়েছি। তিনি যখন আমাকে ফোন করে “ব্ল্যাক মানি”র কথা বলেছেন, আমি তার কথা ফেলতে পারিনি।’

‘ব্ল্যাক মানি’ দিয়ে ওয়েবে অভিষেক হতে যাচ্ছে রুবেলের। সিরিজে তার সহযাত্রী হচ্ছেন আরও বেশ কজন তারকা শিল্পী। রুবেলের প্রত্যাশা, অভিনয় করে যে আস্থা তিনি অর্জন করেছেন, সবটুকু বাজি রেখে এতে অভিনয় করবেন তিনি।’

রুবেল ছাড়াও এই সিরিজে অভিনয় করবেন সালাহউদ্দিন লাভলু, পূজা চেরী, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া প্রমুখ। ছয় পর্বের ওয়েব সিরিজটির শুটিং শিগগিরই শুরু হবে। অবমুক্ত হবে চলতি বছরেই।

বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল। ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমা ব্যবসাসফল হলে এগিয়ে গেছেন তিনি। সমানতালে অভিনয় করে গেছেন একের পর এক ছবিতে। ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার অভিনীত বেশির ভাগ সিনেমাই ছিল হিট।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী