ভালভার্দে-ভিনির দুর্দান্ত গোলে বার্সাকে ধরে ফেলল রিয়াল

মাদ্রিদ ডার্বিতে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিলের কাছেও হেরেছে রিয়াল মাদ্রিদ। কঠিন সপ্তাহটা পেছনে ফেলতে একটা জয় দরকার ছিল লস ব্লাঙ্কোদের। ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের ধারায় ফেরার দিনে দুর্দান্ত গোল করে নায়ক হয়েছেন ফেদে ভালভার্দে এবং ভিনিসিউস জুনিয়র। তবে জয়ের দিনে অস্বস্তি হয়ে এসেছে দানি কার্ভাহালের আঘাত।

শনিবার (৫ সেপ্টেম্বর) সান্তিয়াগো বের্নাব্যুতে লা লিগার খেলায় ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ফেদে ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র।

এই জয়ে পয়েন্টের দিক দিয়ে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে থাকা রিয়াল অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে।

ঘরের মাঠে বলের দখলে এগিয়ে থাকা রিয়াল পুরো ম্যাচে ১১টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছে। তবে তাতেই শতভাগ সাফল্য পেয়েছে তারা।

প্রথমার্ধের চতুর্দশ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। লুকা মদ্রিচের নিচু ক্রস ধরে ডি-বক্সের অনেক বাইরে থেকে বুলেট গতির শট নেন ভালভার্দে। দুই দলের খেলোয়াড়দের মাঝ দিয়ে বল জালে জড়ায়।

উরুগুয়ের তারকার মতো ভিনিসিউসের গোলটিও এসেছে দূরপাল্লার দারুণ শটে। ৭৩ মিনিটে তার জোরাল শট ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।

তবে ম্যাচের শেষটা সুখকর হয়নি রিয়ালের জন্য। যোগ করা সময়ে বল ক্লিয়ার করতে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পান রাইটব্যাক দানি কার্ভাহাল। ব্যথায় কাতরতে থাকেন তিনি। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। ধারণা করা হচ্ছে বড় ধরনের ইনজুরিতে পড়েছেন তিনি।

৯ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্টও সমান। ভিয়ারিয়ালও ৯ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। 

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী