পাকিস্তানে বন্দুকযুদ্ধে ছয় সেনাসহ নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধে ছয় সেনা ও আট বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, নিহতদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলী শওকতও রয়েছেন।

শনিবরা (৫ অক্টোবর) পাকিস্তানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় শুক্রবার রাতে এই সংঘর্ষ হয়। সেনা অভিযানে ছয় বিদ্রোহী নিহত হন।

এছাড়া, একই প্রদেশের স্বাত জেলায় আরেকটি পৃথক অভিযানে দুই বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজন সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের গাড়িবহরে হামলায় জড়িত ছিলেন বলে জানানো হয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনী বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে সন্ত্রাসী হামলায় প্রায় ৯৩০ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তাকর্মী। এই সময়ে আহত হয়েছেন প্রায় দুই হাজার মানুষ।

চলতি বছরের মার্চ মাসে উত্তর ওয়াজিরিস্তানের একটি সামরিক চৌকিতে আত্মঘাতী হামলায় সাতজন নিরাপত্তা সদস্য প্রাণ হারান। ওই এলাকাটি দীর্ঘদিন ধরে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি হিসেবে পরিচিত।

সামরিক বাহিনী দাবি করেছে, কয়েক বছর আগে তারা এই অঞ্চল বিদ্রোহীদের থেকে মুক্ত করেছে। কিন্তু মাঝে মধ্যেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ফলে পাকিস্তানে তালেবান নতুন করে সংগঠিত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তানি তালেবান এবং আফগান তালেবান দুটি আলাদা গোষ্ঠী হলেও তাদের মধ্যে মিত্রতা রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানি তালেবান দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মাত্রা বাড়িয়েছে, বিশেষত উত্তর-পশ্চিম অঞ্চলে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত