বিয়ের পিঁড়িতে বসলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার ও অধিনায়ক”রশিদ খান” 

কবে বিয়ে করবেন রশিদ খান, এমন প্রশ্ন অনেক দিন ধরেই ক্রিকেটভক্তদের মুখে মুখে। কথায় নয়, এবার কাজের মাধ্যমে ভক্তদের সেই প্রশ্নের জবাব দিলেন ২৬ বছর ১৪ দিন বয়সী আফগান ক্রিকেটার। নিজের বিয়ে তো করলেনই; পাশাপাশি ঘটা করে এমন আয়োজন করলেন যে, ক্রিকেটভ্ক্তদের সবাইকে অবাকই করে দিলেন রশিদ খান। তিন সহোদরকে নিয়ে একসঙ্গে বিয়ে করলেন আফগান লেগস্পিনার।

গতকাল বৃস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন রশিদ। একই মজলিশে রশিদের তিন ভাইও শুভ কাজ সারেন।

রশিদের সঙ্গে একই অনুষ্ঠানে বিয়ে করা অন্য তিন ভাই হলেন- আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পশতুন রীতি বিয়ে করেছেন তারা। তবে চার ভাইয়ের কেউই পাত্রীর নাম প্রকাশ করেননি।

রশিদ-ত্রাতৃদের বিয়ের আয়োজনও হয় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। বিয়ের অনুষ্ঠানে সতীর্থ ও ক্রিকেট বোর্ডের অনেককে আমন্ত্রণ জানান রশিদ।

নিমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে উপস্থিত হন- রশিদের জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান। এছাড়া আরো অনেক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

রশিদের বিয়ের সময় ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলের বাইরে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অস্ত্র নিয়ে হোটেলের বাইরে অবস্থান করছেন প্রহরীরা।

রশিদকে যারা প্রথমে অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার নবি। বিয়ের অনুষ্ঠানে গিয়ে রশিদ ও তার ভাইদের সঙ্গে বেশ কিছু ছবি তোলেন নবি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ছবি শেয়ার করেন।

এক পোস্টে নবি লেখেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’

২০২০ সালে একটি গুঞ্জন শোনা যায় এমন, রশিদ খান বিশ্বকাপ জয়ের আগে বিয়ে করবেন না। তবে ২০২২ সালে বাংলাদেশে খেলতে এসে সেই গুঞ্জন উড়িয়ে দেন আফগান অধিনায়ক।

শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রশিদ, ‘আমি এটা অনেকবারই শুনেছি, আমি নাকি বিশ্বকাপ জয়ের পর বিয়ে করবো। জানি না এই ধরনের কথা কোথায় বলেছি। আমার কাছে এটার কোনো ভয়েস ক্লিপ নেই। তবে এটা সত্যি যে এ নিয়ে সমর্থকদের অনেক বার্তা পাই। আমি একবার মিডিয়ায় বলেছিলাম, আগামী দুই বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই। কারণ, একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তারপর বিয়ের ব্যাপারে ভাবব। মানুষ এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে।’

সর্বশেষ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে আফগানিস্তানকে সেমিফাইনালে তুলেছিলেন রশিদ খান। বিশ্বকাপের আসরে এখন পর্যন্ত এটি আফগানদের সবচয়ে বড় অর্জন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী