‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

নিখোঁজ নয়, খুনের রহস্যের সমাধানই যেন এবার ‘দৃশ্যম’ পরিবারের সবচেয়ে বড় পরীক্ষা। এক দশক ধরে যে রহস্যের জাল বুনে চলেছেন বিজয় সালগাওকার, তৃতীয় কিস্তিতে এসে সেই জালেই আটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তাঁর।

বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’-এর ট্রেলার। আর তাতেই স্পষ্ট—এবার আর আগের মতো সহজে পুলিশকে বোকা বানাতে পারবেন না অজয় দেবগন।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’-এ দেখা গিয়েছিল, কিশোরী মেয়েকে উত্ত্যক্ত করা এক কিশোরকে দুর্ঘটনাবশত হত্যার পর পরিবারকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন বিজয় সালগাওকার। স্ত্রী নন্দিনী ও দুই মেয়েকে নিয়ে এরপর পুলিশের চোখে ধুলো দিতে একের পর এক পরিকল্পনা সাজান তিনি।

দ্বিতীয় কিস্তিতেও সেই বুদ্ধির লড়াই চলেছে। কিন্তু তৃতীয় ছবিতে এসে পরিস্থিতি আরও জটিল।

নতুন ট্রেলারের শুরুতেই দেখা যায় তাবুর চরিত্র মীরা দেশমুখকে। নিহত কিশোরের মা মীরা বছরের পর বছর ধরে বিজয়ের পেছনে ছুটছেন।

বিজয় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—এ বিষয়ে তাঁর সন্দেহ কখনো কাটেনি। তবে এতদিন হাতে ছিল না পোক্ত প্রমাণ। এবার সেই অনুসন্ধানে মীরার সঙ্গে যোগ দিয়েছেন আরো দুই শক্তিশালী চরিত্র।

প্রকাশ রাজকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়। অন্যদিকে জয়দীপ আহলাওয়াত অভিনয় করেছেন অপরাধ দমন শাখার পুলিশ সুপারের চরিত্রে।

মীরার সঙ্গে হাত মিলিয়ে এই দুই চরিত্র এবার বিজয় ও তাঁর পরিবারকে এমনভাবে ঘিরে ফেলতে চাইছে, যাতে শেষ পর্যন্ত বেরিয়ে আসে এক দশকের পুরনো সত্য।

ট্রেলারে তাবুকে বলতে শোনা যায়, ‘আমি আর বিচার চাই না, প্রতিশোধ চাই।’

প্রকাশ রাজের চরিত্রকেও বিজয় সম্পর্কে সতর্ক থাকতে দেখা যায়। তাঁর বক্তব্য, বিজয় হয়তো খুব বেশি শিক্ষিত নন, কিন্তু মোটেও বোকা নন। তাই তাঁকে হালকাভাবে নেওয়া যাবে না।

অন্যদিকে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছেন বিজয়ও। অজয় দেবগনের চরিত্রটি বুঝতে পারছে, তাঁর স্বাধীনতার দিন হয়তো শেষের পথে। তাই স্ত্রী নন্দিনী, বড় মেয়ে অঞ্জু ও ছোট মেয়ে অনুকে সতর্ক করে তিনি জানান, এবার আর এটি বুদ্ধির লড়াই নয়, বরং ভাগ্যের খেলা। ফলে সামনে কী অপেক্ষা করছে, তা আগে থেকে কোনোভাবেই প্রস্তুত করা সম্ভব নয়।

‘দৃশ্যম ৩’কে দশকব্যাপী হত্যারহস্যের ‘মহাকাব্যিক সমাপ্তি’ হিসেবে তুলে ধরা হয়েছে। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ‘দৃশ্যম’-এর গল্পে ২ অক্টোবর তারিখটির বিশেষ গুরুত্ব থাকায় মুক্তির তারিখ নির্বাচন নিয়েও দর্শকদের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এই তারিখকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মিম তৈরি হয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। এর আগে ‘দৃশ্যম ২’-ও নির্মাণ করেছিলেন তিনি। প্রথম কিস্তির পরিচালক নিশিকান্ত কামাত ২০২০ সালের আগস্টে মারা যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় কিস্তির দায়িত্ব নেন অভিষেক।

এবার ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে নতুন সংযোজন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত। তবে দ্বিতীয় কিস্তিতে দেখা যাওয়া অক্ষয় খান্নাকে এবার আর থাকছেন না। শুটিং শুরুর কিছুদিন আগে সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি।

সব মিলিয়ে ‘দৃশ্যম ৩’-এর ট্রেলার বলছে, এবার বিজয় সালগাওকারের সামনে শুধু পুলিশ নয়, প্রতিশোধপরায়ণ মীরা, অভিজ্ঞ আইনজীবী এবং অপরাধ দমন শাখার দক্ষ কর্মকর্তারাও রয়েছেন। 

ফলে এক দশক ধরে যে বুদ্ধির খেলায় বিজয় এগিয়ে ছিলেন, তার শেষ অধ্যায়টি যে আরও ভয়ংকর হতে চলেছে, ট্রেলারেই মিলেছে সেই ইঙ্গিত।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী