একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুন আক্কিনেনির ৬৭তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে তার কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমার নাম, মুক্তির তারিখ ও প্রথম ঝলক। এটি হতে যাচ্ছে অভিনেতার শততম সিনেমা। ছবিটির নাম রাখা হয়েছে ‘কিং ১০০’।

প্রযোজনা সংস্থা অন্নপূর্ণা স্টুডিওজের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং ১০০’। আর এই একই দিনে বড়পর্দায় ফিরছেন বলিউড তারকা শাহরুখ খান। প্রায় তিন বছর পর তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ফলে একই দিনে প্রায় একই নামের দুই সিনেমা মুক্তি ঘিরে বক্সঅফিসে নাগার্জুন ও শাহরুখ খানের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় দর্শক।

নাগার্জুনের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে ‘কিং ১০০’-এর এক মিনিটের বেশি সময়ের প্রথম ঝলক। সেখানে অভিনেতাকে দেখা গেছে একেবারে কেতাদুরস্ত ও ‘লার্জার দ্যান লাইফ’ অবয়বের চরিত্রে। ঝলক দেখে ধারণা করা যাচ্ছে, শূন্য থেকে সাফল্যের শিখরে পৌঁছানো এক ব্যক্তির গল্পই তুলে ধরা হবে সিনেমাটিতে।

ভিডিওর শুরুতেই নাগার্জুনের চরিত্রকে অর্থ, ক্ষমতা ও পরিচয় নিয়ে কথা বলতে দেখা যায়। সংলাপ থেকেই ইঙ্গিত মেলে, একসময় যার হাতে কিছুই ছিল না, সময়ের সঙ্গে সেই ব্যক্তিই হয়ে ওঠেন ক্ষমতাবানদের একজন। তবে সাফল্যের পাশাপাশি নিজের পরিচয় ধরে রাখার লড়াইটিও তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়।

ঝলকে নাগার্জুনকে বলতে শোনা যায়, ‘এই পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে। যাদের টাকা আছে এবং যাদের টাকা নেই। যখন আমার কাছে টাকা ছিল না, তখন আমাকে ব্যর্থ মানুষ বলা হত। যখন টাকা এল, তখন আমাকে রাজা বলা হল। কিন্তু এই পরিচয় টাকার থেকেও বেশি শক্তিশালী। এই পরিচয় ধরে রাখতে আমাকে ছুটে চলতে হবে।’

এই সংলাপের সঙ্গে নাগার্জুনের চরিত্রের পরিবর্তনের নানা দৃশ্যও উঠে এসেছে। একসময় প্রায় নিঃস্ব একজন মানুষ কীভাবে ধীরে ধীরে ক্ষমতাবান ব্যবসায়ী হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত ‘কিং’ নামে পরিচিতি পান, তারই আভাস মিলেছে প্রথম ঝলকে। তবে সিনেমাটির মূল গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

ভিডিওর শেষে প্রকাশ করা হয় সিনেমার নাম- ‘কিং ১০০’। পাশাপাশি ভেসে ওঠে ‘রাজা দীর্ঘজীবী হোন’ বার্তাটি। নাগার্জুনের জন্মদিনে তার ভক্তদের জন্য এটি যে বিশেষ উপহার, তা বলার অপেক্ষা রাখে না।

‘কিং ১০০’ সিনেমায় প্রায় ২৭ বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে নাগার্জুন ও তব্বুকে। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘নিন্নে পেলাডাটা’তে প্রথমবার জুটি বেঁধেছিলেন তাঁরা। এরপর ‘আভিদা মা আভিদে’ (১৯৯৮) ও ‘সিসিন্দ্রি’ (১৯৯৯) সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেন তারা।

সিনেমাটি পরিচালনা করেছেন রা কার্তিক। তবে ছবিটির গল্প, অন্যান্য অভিনয়শিল্পী ও চরিত্র সম্পর্কে নির্মাতাদের পক্ষ থেকে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, ‘কিং ১০০’-এর মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই আলোচনায় এসেছে শাহরুখ খানের ‘কিং’-এর সঙ্গে এর সম্ভাব্য বক্সঅফিস লড়াই। একই দিনে মুক্তি পেতে যাচ্ছে দুই সিনেমা, নামেও রয়েছে বেশ মিল। ফলে বড়দিনের আবহে প্রেক্ষাগৃহে দুই ‘কিং’-এর লড়াই নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

নাগার্জুনের শততম সিনেমা ‘কিং ১০০’ নাকি শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘কিং’-২৪ ডিসেম্বর বক্সঅফিসে শেষ পর্যন্ত কার রাজত্ব প্রতিষ্ঠিত হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন