ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহে একটি ব্যস্ত শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২১ জন।

আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। এছাড়া, গুরুতর আহত ২৯ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ক্রিভি রিহের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্সে এ হামলা চালানো হয়। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়।ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার পর ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

ক্রিভি রিহ ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল টেলিগ্রামে জানান, হামলায় এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজের জন্মশহর ক্রিভি রিহে হামলাকে ‘নিষ্ঠুর ও জঘন্য’ বলে উল্লেখ করেছেন তিনি।

জেলেনস্কির দাবি, প্রথম ড্রোন হামলার প্রায় ৩০ মিনিট পর দ্বিতীয় একটি রুশ ড্রোন একই শপিং সেন্টারে আঘাত হানে। দ্বিতীয় হামলাটি ছিল উদ্ধারকারী ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে চালানো।

তিনি বলেন, এ ধরনের হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের চেয়ে কম কিছু নয়’। রাশিয়ার বিরুদ্ধে কার্যকর চাপ প্রয়োগ এবং হামলার জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

জেলেনস্কি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাশিয়াকে বাস্তব জবাবদিহির মুখোমুখি করতে হবে।

এদিকে, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

জাতিসংঘের ইউক্রেন মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসে রুশ হামলায় ইউক্রেনে অন্তত ৪৩৭ জন বেসামরিক মানুষ নিহত এবং আরও ২ হাজার ৬১০ জন আহত হয়েছেন। ২০২২ সালের মে মাসের পর জুলাই মাসেই সবচেয়ে বেশি মাসিক বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন।

এদিকে, ইউক্রেনের স্বাধীনতা দিবসকে সামনে রেখে সোমবার বৈঠকে বসবে দেশটির মিত্র রাষ্ট্রগুলোর ৩৪ সদস্যের ‘কোয়ালিশন অব দ্য উইলিং’। বৈঠকে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার কথা রয়েছে।

  • Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক…

    Continue reading
    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার সকাল ১০টা ২৭ মিনিটে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা

    যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা

    এরদোয়ান ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’, বললেন নেতানিয়াহু

    এরদোয়ান ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’, বললেন নেতানিয়াহু

    ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

    ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

    চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

    চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

    মাঠে ফিরেই ইব্রার বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

    মাঠে ফিরেই ইব্রার বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

    আসছে ‘আন্ধার’, রহস্যে ঘেরা পাঁচ চরিত্রে বাড়ল কৌতূহল

    আসছে ‘আন্ধার’, রহস্যে ঘেরা পাঁচ চরিত্রে বাড়ল কৌতূহল

    ২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসে এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬- আন্তর্জাতিক মেলা

    ২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসে এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬- আন্তর্জাতিক মেলা

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ