চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিমপাশে এন আলম ফিলিং স্টেশনের সামনের সড়কের ওপর এ ঘটনা ঘটে।

আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান তারা। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের বাস থেকে উদ্ধার করা হয়।

একই সঙ্গে যাত্রীদের মালামালও বাসের ভেতর থেকে খুঁজে বের করে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

যাত্রী রায়হান বলেন, ‘আমরা কক্সবাজারে ঘুরতে এসেছিলাম। আমার সিট নম্বর ছিল এইচ-১।

গাড়ির ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা জানালার গ্লাস ভেঙে আমাদের বের করে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’

তিনি আরো বলেন, আগুন লাগার পর চালক ও হেল্পারকে তিনি বাসের ভেতরে দেখেননি।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, ‘যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বাসটির চালক ও হেল্পার আগুন লাগার পর পালিয়ে গেছেন বলে যাত্রীদের অভিযোগ। তবে তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পর সড়কে কিছুসময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

  • Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক…

    Continue reading
    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার সকাল ১০টা ২৭ মিনিটে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা

    যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা

    এরদোয়ান ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’, বললেন নেতানিয়াহু

    এরদোয়ান ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’, বললেন নেতানিয়াহু

    ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

    ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

    চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

    চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

    মাঠে ফিরেই ইব্রার বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

    মাঠে ফিরেই ইব্রার বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

    আসছে ‘আন্ধার’, রহস্যে ঘেরা পাঁচ চরিত্রে বাড়ল কৌতূহল

    আসছে ‘আন্ধার’, রহস্যে ঘেরা পাঁচ চরিত্রে বাড়ল কৌতূহল

    ২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসে এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬- আন্তর্জাতিক মেলা

    ২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসে এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬- আন্তর্জাতিক মেলা

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ