২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসে এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬- আন্তর্জাতিক মেলা

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটি নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার উদ্যোগে আয়োজিত হলো ‘এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬’-এর এক্সিকিউটিভ গাল্যা ও অ্যানাউন্সমেন্ট ডিনার।

ফ্লোরিডার করেলস্প্রিং শহরের লাকুইন্তা হোটেলের বলরুমে তিনশোরও বেশি আমন্ত্রিত অতিথির অংশগ্রহণে জমকালো এই সন্ধ্যায় আগামী ২০২৬ সালের ৩১তম বহুজাতিক সাংস্কৃতিক মেলা ও ট্রেড ফেয়ারের আনুষ্ঠানিক তারিখ, থিম ও সার্বিক রূপরেখা উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিগত বছরের ফেস্টিভ্যালের সাফল্য উদযাপন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। গত বছরের ফেস্টিভ্যাল কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কনভেনার নাঈম খান দাদন, চেয়ারম্যান সাইফুল ইসলাম বুলবুল এবং মেম্বার সেক্রেটারি মোঃ আকরাম হোসেন। স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২৬ সালের ফেস্টিভ্যাল কমিটির নবনিযুক্ত কনভেনার আওয়াল দয়ান, চেয়ারম্যান আবু নাঈম দাউদ এবং সেক্রেটারি জেনারেল এম কে আলম এক যৌথ বিবৃতিতে জানান, আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর, ২০২৬ (শনিবার ও রবিবার) ফ্লোরিডার পেমব্রোক পাইনসে অবস্থিত বিখ্যাত চার্লস এফ ডাজ সিটি সেন্টারে (Charles F. Dodge City Center) দু’দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হবে।

তিন দশকের ঐতিহ্যবাহী এই আয়োজন এবার আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের উৎসবের মূল থিম নির্ধারণ করা হয়েছে: “ঐতিহ্যে আমাদের শিকড়, ভবিষ্যতে আমাদের নজর”।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এবিএম গোলাম মোস্তফা তাঁর বক্তব্যে বলেন, “এশিয়ান ফেস্টিভ্যাল কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়; এটি আমাদের ঐতিহ্য রক্ষা, তরুণ প্রজন্মকে নিজেদের শিকড়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং ফ্লোরিডায় এশিয়ান কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার এক বিশাল প্ল্যাটফর্ম। ২০২৬ সালের উৎসবটি এ যাবতকালের সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন হতে যাচ্ছে।”

অনুষ্ঠানে এবিএম গোলাম মোস্তফার সঞ্চালনা ও ধারা বর্ণনায় ৩ মিনিটের একটি বিশেষ ডিজিটাল ভিডিওচিত্রের মাধ্যমে উৎসবের সার্বিক পরিকল্পনা তুলে ধরা হয়।

এবারের ফেস্টিভ্যালের মূল আকর্ষণসমূহ:

  • ট্রেড ফেয়ার ও বিজনেস এক্সপো: দেশি-বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনী।
  • সাংস্কৃতিক পরিবেশনা: বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত ও আন্তর্জাতিক শিল্পীদের পরিবেশনা।
  • ফুড ফেস্টিভ্যাল: এশীয় রন্ধনশিল্পের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় স্বাদের ফুড স্টল।
  • কমিউনিটি অ্যাওয়ার্ড: শিক্ষা, ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা।

অনুষ্ঠানে ‘নারী ফ্লোরিডা’, ‘মায়ামি বৈশাখী মেলা’, ‘একতারা ফ্লোরিডা’, ‘বাংলা ক্লাব অব ফ্লোরিডা’ ও ‘ঢাকা ক্লাব অব ফ্লোরিডা’সহ বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থেকে আয়োজনটিকে সফল করতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার পরিচালনা পর্ষদের সদস্য—সৈয়দ হারুন, মোঃ হাবিবুল্লাহ, মোহাম্মদ শাহেদ, রেজা ইসলাম, মোহাম্মদ খোরশেদ, অসীম রয়, তানভীর আহমেদ, আজম হাকিম, মোরশেদ কালাম, রাশেদ কালাম, মোহাম্মদ জাকারিয়া জিতু, মোলশারী খানম, শামসুন্নাহার, তৌহিদুল আলম টিটু, রাশিদ চৌধুরী টিটু ও আবু নাসের।

সম্মানিত অতিথিদের মধ্য থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল ওয়াহেদ মাহফুজ, আতিকুর রহমান আতিক, ডঃ সালাউদ্দিন আহমেদ, ইমতিয়াজ আহমেদ, ব্রাওয়ার্ড কাউন্টির প্রাক্তন মেয়র ডেল হোলনেস, মঞ্জুর শাহিন ও কোবির চৌধুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৮০ সদস্যের একটি পূর্ণাঙ্গ ‘এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬ কমিটি’ ঘোষণা করা হয়। নবনির্বাচিত ফেস্টিভ্যাল কমিটির প্রধান সমন্বয়ক টিটন মালিক এবং সমন্বয়ক ইমন করিম আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর, ২০২৬-এর এই ঐতিহাসিক আয়োজনে সকল প্রবাসী ও শুভানুধ্যায়ীদের সপরিবারে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।এর পরপরই একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে যারা অংশগ্রহণ করেন মোহাম্মদ কে জামান বাবু, শিশুশিল্পী ত্রিদিব ও রোজিনা করিম । পরিশেষে সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন।

মিডিয়া ও তথ্য যোগাযোগ:

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা, ফোন: ৭৫৪-২৪৬-২৮০১

ইমেইল: [email protected]

ওয়েবসাইট: www.asianfair.org

অনুষ্ঠানের স্থান: Charles F. Dodge City Center, Pembroke Pines, FL

তারিখ: ২৬ ও ২৭ ডিসেম্বর, ২০২৬। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

  • Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক…

    Continue reading
    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার সকাল ১০টা ২৭ মিনিটে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা

    যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা

    এরদোয়ান ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’, বললেন নেতানিয়াহু

    এরদোয়ান ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’, বললেন নেতানিয়াহু

    ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

    ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

    চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

    চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

    মাঠে ফিরেই ইব্রার বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

    মাঠে ফিরেই ইব্রার বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

    আসছে ‘আন্ধার’, রহস্যে ঘেরা পাঁচ চরিত্রে বাড়ল কৌতূহল

    আসছে ‘আন্ধার’, রহস্যে ঘেরা পাঁচ চরিত্রে বাড়ল কৌতূহল

    ২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসে এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬- আন্তর্জাতিক মেলা

    ২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসে এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬- আন্তর্জাতিক মেলা

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ