মাঠে ফিরেই ইব্রার বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

বিয়ের শুভ আনুষ্ঠানিকতা সেরে একেবারে নতুন রূপ আর ভিন্ন হেয়ার কাটে মাঠে ফিরলেন ফুটবলের মহানায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আর ফিরেই উপহার দিলেন তার চিরচেনা সেই জাদুর ঝলক।

পেশাদার ক্যারিয়ারের টানা ২৫তম মৌসুমে গোল করার অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড গড়ার দিনে আল নাসরকেও এনে দিলেন বড় জয়। শুক্রবার রাতে আল রিয়াদকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তার দল।

বিশ্বকাপের বিরতি ও বিয়ের ছুটি শেষে এই ম্যাচ দিয়েই আল নাসরের স্কোয়াডে প্রত্যাবর্তন ঘটে রোনালদোর। তবে সৌদি প্রো লিগের নতুন কোচ অ্যাঞ্জ পস্টোকগ্লু ৪১ বছর বয়সী এই মহাতারকাকে একাদশে না রেখে বসিয়ে রাখেন ডাগআউটে।

৬২ মিনিটে বদলি হিসেবে যখন তিনি মাঠে নামেন, ততক্ষণে আব্দুলইলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে জয় একপ্রকার সুনিশ্চিত করে ফেলেছিল আল নাসর।

তবে এত পরে মাঠে নেমেও ভক্তদের হতাশ করেননি তিনি। ম্যাচের ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার দারুণ নিচু ক্রস বক্সের ভেতর নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে মাত্র ৮ গজ দূর থেকে বল জালে জড়িয়ে দেন। আর তাতেই নিশ্চিত হয় দলের ৪-০ গোলের বড় জয়।

এই এক গোলেই ফুটবলের ইতিহাসে নতুন এক স্বর্ণালী পাতায় নাম খোদাই করলেন রোনালদো। ২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে যার শুরু হয়েছিল, তা এবার টানা ২৫তম মৌসুমে গিয়ে ঠেকল। এই অনন্য কীর্তিতে তিনি ছাড়িয়ে গেলেন সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচকে, যিনি টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন (১৯৯৯ থেকে ২০২২-২৩)।

এই গোল দিয়ে স্বপ্নের হাজার গোলের মহামাইলফলকের দিকে আরো একধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা—এটি তার ক্যারিয়ারের ৯৭৭তম গোল। ২০২২ সালের ডিসেম্বরে সৌদির ফুটবলে পা রাখার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১৩০তম গোল।

  • Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক…

    Continue reading
    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার সকাল ১০টা ২৭ মিনিটে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা

    যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা

    এরদোয়ান ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’, বললেন নেতানিয়াহু

    এরদোয়ান ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’, বললেন নেতানিয়াহু

    ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

    ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

    চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

    চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

    মাঠে ফিরেই ইব্রার বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

    মাঠে ফিরেই ইব্রার বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

    আসছে ‘আন্ধার’, রহস্যে ঘেরা পাঁচ চরিত্রে বাড়ল কৌতূহল

    আসছে ‘আন্ধার’, রহস্যে ঘেরা পাঁচ চরিত্রে বাড়ল কৌতূহল

    ২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসে এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬- আন্তর্জাতিক মেলা

    ২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসে এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬- আন্তর্জাতিক মেলা

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ