আসছে ‘আন্ধার’, রহস্যে ঘেরা পাঁচ চরিত্রে বাড়ল কৌতূহল

চলতি সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত হরর সিনেমা ‘আন্ধার’ নিয়ে দর্শকদের কৌতূহল যেন এবার আরও তীব্র হলো। একের পর এক চরিত্র উন্মোচনের পর এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার।

আর সেই পোস্টারেই রহস্য, অন্ধকার ও ভৌতিক আবহে পাঁচ চরিত্রকে হাজির করে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছেন নির্মাতা।

নিজের ফেসবুক পেজে ‘আন্ধার’-এর পোস্টার প্রকাশ করেন রায়হান রাফী।

একই সঙ্গে জানান, আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। পোস্টার প্রকাশ করে নির্মাতা লিখেছেন, ‘অপেক্ষা নয় আর, ধেয়ে আসছে আন্ধার।’

প্রকাশিত পোস্টারে দেখা যায়, ঘন কালো মেঘে ঢেকে আছে পুরো আকাশ। নিচে ঘন কুয়াশা।তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি উঁচু কালো স্থাপনার ওপর অবস্থান করছেন পাঁচ চরিত্র। আশ্চর্যের বিষয়, পাঁচজনের সবার পরনেই সাদা পোশাক।

পোস্টারের একেবারে কেন্দ্রে রয়েছেন নাজিফা তুষি। সাদা পোশাকে স্থাপনার ওপর দাঁড়িয়ে থাকা তুষির পেছনে আকাশজুড়ে তৈরি হয়েছে অস্বাভাবিক এক আলোর বলয়। চারপাশের ঘন অন্ধকারের মধ্যে সেই উজ্জ্বল আলো পোস্টারটিকে দিয়েছে আরও রহস্যময় ও ভৌতিক আবহ।

তুষির দুই পাশে রয়েছেন সিয়াম আহমেদ ও চঞ্চল চৌধুরী। তাদের পাশাপাশি দেখা যাচ্ছে আরও দুই চরিত্রকে। পাঁচজনের পোশাক একই হলেও প্রত্যেকের মুখের অভিব্যক্তি এবং দাঁড়িয়ে থাকার ভঙ্গিতে রয়েছে আলাদা বৈশিষ্ট্য।

পোস্টারের সবচেয়ে বড় রহস্য হয়ে ধরা দিয়েছে পাঁচ চরিত্রের সাদা পোশাক। অন্ধকার, কুয়াশা আর কালো মেঘের বিপরীতে তাদের সাদা পোশাক যেন তৈরি করেছে ভিন্ন এক আবহ।

তার সঙ্গে তুষির পেছনের রহস্যময় আলোর বলয় পোস্টারে যোগ করেছে আরও অনেক প্রশ্ন। এই পাঁচজন কারা? তাদের মধ্যে সম্পর্ক কী? একই পোশাকের নেপথ্যে কী গল্প? আর আকাশের সেই অস্বাভাবিক আলোরই বা তাৎপর্য কী?

এসব প্রশ্নের উত্তর অবশ্য এখনই দিচ্ছেন না রায়হান রাফী। ফলে প্রথম পোস্টারেই গল্পের রহস্য উন্মোচনের বদলে তা আরও ঘনীভূত করেছেন নির্মাতা।

‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ অবশ্য আগে থেকেই। সিনেমাটির বিভিন্ন চরিত্র একে একে প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি করেছেন নির্মাতা। এবার প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সেই আলোচনায় যোগ হলো নতুন মাত্রা।

‘আন্ধার’-এ সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করছেন মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ আরও অনেকে। সিনেমাটির গল্প তৈরি করেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। প্রকাশিত পোস্টারের ক্রেডিটে তাদের নামও উল্লেখ রয়েছে।

  • Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক…

    Continue reading
    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার সকাল ১০টা ২৭ মিনিটে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা

    যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা

    এরদোয়ান ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’, বললেন নেতানিয়াহু

    এরদোয়ান ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’, বললেন নেতানিয়াহু

    ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

    ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৪, আহত ১২১

    চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

    চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

    মাঠে ফিরেই ইব্রার বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

    মাঠে ফিরেই ইব্রার বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো

    আসছে ‘আন্ধার’, রহস্যে ঘেরা পাঁচ চরিত্রে বাড়ল কৌতূহল

    আসছে ‘আন্ধার’, রহস্যে ঘেরা পাঁচ চরিত্রে বাড়ল কৌতূহল

    ২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসে এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬- আন্তর্জাতিক মেলা

    ২৬ ও ২৭ ডিসেম্বর ফ্লোরিডার পেমব্রোক পাইনসে এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬- আন্তর্জাতিক মেলা

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ