সেতুর টোল প্লাজায় আগুন দিলো বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল ঘরে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় শিক্ষার্থীদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হুজাইফা ইবনুল সাকিল মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে যাওয়ার সময় টোল চান আদায়কারীরা। এ সময় শিক্ষার্থী পরিচয় দিলে ছেড়ে দেয় টোল আদায়কারীরা। পরে ক্যাম্পাস শেষে বিকেলে ফেরার পথে আবারও ওই শিক্ষার্থীর কাছে টোল এবং শিক্ষার্থী কার্ড দেখতে চান আদায়কারীরা। এ নিয়ে ওই শিক্ষার্থী ও আদায়কারীদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে টোল আদায়কারীরা মারধর করে।

এ খবর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা বিকেলে টোল ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনীর কাছে শিক্ষার্থীরা মহানন্দা সেতু পুরোপুরি টোলমুক্ত করে দেয়ার অনুরোধ জানান এবং শিক্ষার্থীকে মারধরের বিচার দাবি করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া জানান, শিক্ষার্থীর কাছে টোল আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ছাত্রদের দাবি তদন্ত করে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জেলাবাসী এই সেতুর টোল মুক্তির দাবি জানিয়ে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন টোল ফ্রি’র দাবিতে নানা কর্মসূচিও পালন করে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী