অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট

হলিউড অভিনেতা ব্র্যাড পিট জীবনের এক অন্ধকার সময়ের কথা প্রকাশ করেছেন। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদ ও পারিবারিক সংকটে পড়ে খারাপ সময় পার করেছেন তিনি। সংসারের নানাবিধ যন্ত্রণার চাপে একপর্যায়ে আত্মহত্যার চিন্তাও তার মাথায় এসেছিল বলে জানিয়েছেন অস্কারজয়ী এই অভিনেতা।

সম্প্রতি বিনোদন ও লাইফস্টাইল সাময়িকী ‘এসকোয়ার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মানসিক স্বাস্থ্য, মদ্যপানের সমস্যা এবং জোলির সঙ্গে বিচ্ছেদ-পরবর্তী ব্যক্তিগত টানাপোড়েন নিয়ে খোলামেলা কথা বলেন ৬১ বছর বয়সী পিট।

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটির মধ্য দিয়ে গিয়েছিলেন হলিউড তারকা ব্র্যাড পিট। ২০১৬ সালে তাদের বিচ্ছেদের পর তীব্র মানসিক যন্ত্রণায় ভুগেছিলেন তিনি।

এমনকি সে সময় তার মনে আত্মহত্যার চিন্তাও এসেছিল বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ৬২ বছর বয়সী এই অভিনেতা।
আমেরিকান সাময়িকী এসকোয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ব্র্যাড পিট অকপটে জানিয়েছেন, জীবনের একটি নির্দিষ্ট সময় ছাড়া কখনোই নিজেকে এতটা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখেননি তিনি।

অভিনেতা বলেন, ‘আমি একটি ছোট সময় ছাড়া কখনো আত্মহত্যাপ্রবণ ছিলাম না। কিন্তু ওই নির্দিষ্ট সময়টিতে আমার মনে হয়েছিল, আমি আর পারছি না—সামনে এগোনোর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না।

সেই সময়ের মানসিক যন্ত্রণার তীব্রতা ব্যাখ্যা করতে গিয়ে পিট জানান, নিজের ক্ষতি করার কোনো পরিকল্পনা তার ছিল না। তবে গভীর মানসিক কষ্টে থাকা একজন মানুষ কেন মৃত্যুকে একধরনের ‘মুক্তি’ হিসেবে দেখতে পারেন, সে অনুভূতি তিনি তখন উপলব্ধি করতে পেরেছিলেন।

পিট বলেন, ‘তখন কষ্টটা এতটাই দমবন্ধ করা ছিল যে, আমি হয়তো সে অনুযায়ী কাজ করতাম না; কিন্তু মনের ভেতর, মাথার ভেতরে গুলির সেই হিমশীতল অনুভূতিটা পাচ্ছিলাম, আর মনে হচ্ছিল এটাই যেন মুক্তি।’

তার ভাষ্য অনুযায়ী, এসব চিন্তা মূলত মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই এসেছিল, নিজের জীবন শেষ করার ইচ্ছা থেকে নয়।

এ বিষয়ে আর বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি। বরং বিষয়টি সেখানেই শেষ করতে চেয়ে বলেন, ‘পারিবারিক বিষয়। আমরা এটার এখানেই ইতি টানতে পারি।’

উল্লেখ্য, ‘মি. অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির পরিচয়। পরবর্তী সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন তারা। তাদের ছয় সন্তান রয়েছে। তবে ২০১৬ সালে জোলি বিবাহবিচ্ছেদের আবেদন করার পাশাপাশি সন্তানদের একক জিম্মাদারি দাবি করলে তাদের দাম্পত্যে ভাঙন শুরু হয়।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৯ সালে আদালতের রায়ে তারা আইনগতভাবে সিঙ্গেল মর্যাদা পান। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়।

  • Related Posts

    জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

    দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এ জন্য দেশীয়…

    Continue reading
    সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই : স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় বাংলাদেশি।’ তার ভাষায়, ‘বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই; সবাই বাংলাদেশের অধিবাসী। সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

    জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

    সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই : স্বরাষ্ট্রমন্ত্রী

    সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই : স্বরাষ্ট্রমন্ত্রী

    হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইউক্রেন

    রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইউক্রেন

    কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪, নিখোঁজ ২৭০০

    কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪, নিখোঁজ ২৭০০

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    অবশেষে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

    অবশেষে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

    অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট

    অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট

    থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

    থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

    আমেরিকায় চাকরি হারালেই বিপদ! H1B-সহ বিদেশি কর্মীদের ৬০ দিনের সুযোগ বাতিলের ভাবনা।

    আমেরিকায় চাকরি হারালেই বিপদ! H1B-সহ বিদেশি কর্মীদের ৬০ দিনের সুযোগ বাতিলের ভাবনা।