হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

মঙ্গলবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ইরান ইস্যুতে অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ইরান ইস্যুতে খুব ভালোভাবে এগোচ্ছি। হরমুজ প্রণালি এখন আমাদের নিয়ন্ত্রণে। পুরো প্রণালিই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

হরমুজ নিয়ে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাও নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি ইরানকে বিশ্বাস করি না। তারা বারবার আমাকে মিথ্যা বলেছে।’

ট্রাম্পের দাবি, ইরান হরমুজ প্রণালিতে মাইন পেতে রেখেছে এবং সেগুলো অপসারণে কাজ করছে মার্কিন নৌবাহিনী। তার ভাষায়, ‘আমরা জলপথটিকে মাইনমুক্ত করছি। আমাদের নৌবাহিনী শিগগিরই পুরো প্রণালি মাইনমুক্ত করে ফেলবে। হরমুজে এখন ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই।’ 

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরু করার পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে তেহরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে ওয়াশিংটনও।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির পর হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে নেয় ইরান। একই সময়ে ইরানের বন্দরগুলো থেকে প্রহরা প্রত্যাহার করে নেয় মার্কিন নৌবাহিনী।

তবে ১৩ জুলাই ইসলামাবাদ চুক্তি থেকে সরে গিয়ে ইরান আবারও হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে।

  • Related Posts

    জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

    দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এ জন্য দেশীয়…

    Continue reading
    সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই : স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় বাংলাদেশি।’ তার ভাষায়, ‘বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই; সবাই বাংলাদেশের অধিবাসী। সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

    জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

    সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই : স্বরাষ্ট্রমন্ত্রী

    সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই : স্বরাষ্ট্রমন্ত্রী

    হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইউক্রেন

    রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইউক্রেন

    কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪, নিখোঁজ ২৭০০

    কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪, নিখোঁজ ২৭০০

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    অবশেষে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

    অবশেষে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

    অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট

    অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট

    থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

    থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

    আমেরিকায় চাকরি হারালেই বিপদ! H1B-সহ বিদেশি কর্মীদের ৬০ দিনের সুযোগ বাতিলের ভাবনা।

    আমেরিকায় চাকরি হারালেই বিপদ! H1B-সহ বিদেশি কর্মীদের ৬০ দিনের সুযোগ বাতিলের ভাবনা।