বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১২ আগস্ট) আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

যেমন বৃষ্টি হতে পারে

আজ সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • Related Posts

    জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

    দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এ জন্য দেশীয়…

    Continue reading
    সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই : স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় বাংলাদেশি।’ তার ভাষায়, ‘বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই; সবাই বাংলাদেশের অধিবাসী। সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

    জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

    সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই : স্বরাষ্ট্রমন্ত্রী

    সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই : স্বরাষ্ট্রমন্ত্রী

    হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইউক্রেন

    রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইউক্রেন

    কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪, নিখোঁজ ২৭০০

    কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪, নিখোঁজ ২৭০০

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    অবশেষে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

    অবশেষে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

    অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট

    অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট

    থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

    থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

    আমেরিকায় চাকরি হারালেই বিপদ! H1B-সহ বিদেশি কর্মীদের ৬০ দিনের সুযোগ বাতিলের ভাবনা।

    আমেরিকায় চাকরি হারালেই বিপদ! H1B-সহ বিদেশি কর্মীদের ৬০ দিনের সুযোগ বাতিলের ভাবনা।