পাকিস্তানের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম

ফের পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম। এক বছরেরও কম সময়ের মধ্যে দুইবার ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন এই ব্যাটিং সেনসেশন।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লম্বা পোস্টে বাবর জানিয়ে দেন, তিনি সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। কারণ হিসেবে ব্যক্তিগত পারফর্ম্যান্সে মন দেওয়া, নিজের খেলা উপভোগ করা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা উল্লেখ করেন তিনি।

ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরে বাবরকে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও বাবর সেক্ষেত্রে নিজেই পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। এরপর টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টি ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদিকে ক্যাপ্টেন করে পিসিবি।

মাসুদ সেই থেকে টেস্ট ক্যাপ্টেন্সি চালিয়ে যাচ্ছেন। তবে একটি সিরিজের পরেই শাহিন আফ্রিদির উপর থেকে আস্থা উঠে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তারা ফের টি-টোয়েন্টির নেতৃত্বে ফেরায় বাবরকে। যদিও ফের দায়িত্ব নিয়েও দলকে ব্যর্থতার ধারা থেকে টেনে তুলতে পারেননি বাবর। বরং পরপর দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম্যান্স মেলে ধরে পাকিস্তান।

ধারাবাহিক ব্যর্থতার মাঝে পাকিস্তানের নেতৃত্ব বদলের দাবি উঠছিল আগে থেকেই। তার উপর বেশ কিছুদিন ব্যাট হাতে পরিচিত ছন্দে নিজেকে মেলে ধরছে পারছেন না বাবর। নিজের উপর থেকে চাপ কমাতেই ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে বাবর জানান যে, তিনি তার সিদ্ধান্তের কথা পিসিবিকে গত মাসেই জানিয়ে দিয়েছেন।

প্রথম দফার অধিনায়কত্ব ক্যারিয়ারে বাবর পাকিস্তান ক্রিকেট দলকে উল্লেখযোগ্য সাফল্য এনে দেন। বাবরের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাল্টি ফর্ম্যাট সিরিজ জেতে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজও জেতে তারা। বাবরের নেতৃত্বেই পরপর ২টি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটিতে সেমিফাইনাল ও একটিতে ফাইনাল খেলে পাকিস্তান।

তবে দ্বিতীয় দফায় বাবরের ক্যাপ্টেন্সি ক্যারিয়ার মোটেও মনে রাখার মতো নয়। বাবর দ্বিতীয়বার অধিনায়ক হওয়ার পরে পাকিস্তান ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জয় পায়। এমনকি আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও টি-টোয়েন্টি ম্যাচ হারে পাকিস্তান।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের