বারবার হিন্দু নারীকে বিয়ে, আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি তৃতীয়বারের মতো গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর এবার হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বিক্ষোভের মুখে পড়েছেন এই অভিনেতা। সংগঠনটির অভিযোগ, বারবার হিন্দু ধর্মাবলম্বী নারীকে বিয়ে করে ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন আমির। যদিও এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, সম্প্রতি বিহারের ফরবেসগঞ্জ এলাকায় আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বজরং দলের নেতাকর্মীরা। এ সময় অভিনেতার কুশপুতুল দাহ করা হয়। পাশাপাশি ‘আমির খান মুর্দাবাদ’ ও ‘আমির খান ভারত ছাড়ো’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বজরং দলের নেতা মনোজ সোনি অভিযোগ করেন, আমির খান বারবার হিন্দু নারীকে বিয়ে করছেন, যা ‘লাভ জিহাদ’র অংশ। এক বিবৃতিতে তিনি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড হিন্দু সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। একই সঙ্গে তিনি আদালত ও সরকারের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শুধু তাই নয়, মনোজ সোনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে আমির খানকে ‘উচিত শিক্ষা’ দেওয়া হবে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, কেন অভিনেতা বারবার হিন্দু ধর্মাবলম্বী নারীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে প্রথম বিয়ে করেন আমির খান। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। সেই সংসারও ২০২১ সালে ভেঙে যায়।

সম্প্রতি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিশেষ বিবাহ আইনের আওতায় গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির। তার তিন স্ত্রীই হিন্দু ধর্মাবলম্বী। এই বিষয়টিকে কেন্দ্র করেই অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’র অভিযোগ তুলে বিক্ষোভ করেছে বজরং দল।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বজরং দলের অভিযোগ কিংবা বিক্ষোভের বিষয়ে আমির খান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প