শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে স্পেনই। কিন্তু জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে শেষ সময় পর্যন্ত। ৮৭ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল ১-১ সমতা। শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে স্পেন।

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে তারা জিতেছে ২-১ ব্যবধানে। এতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়ে গেছে রোমেলু লুকাকুদের।

২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবারের মতো শেষ চারে জায়গা করে নিল লা রোজারা।

ম্যাচের প্রথমার্ধেই দুই দল একটি করে গোল করে সমতায় যায়। স্পেনের হয়ে প্রথম গোলটি করেন ফাবিয়ান রুইজ, আর বেলজিয়ামের পক্ষে সমতা ফেরান চার্লস ডি কেটেলায়েরে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি ও উত্তেজনা আরও বেড়ে যায়। দুই দলই একের পর এক আক্রমণ চালায় এবং গোলের একাধিক সুযোগ সৃষ্টি করে। বেলজিয়ামের হয়ে ম্যাক্সিম ডি কুইপার ও কেভিন ডি ব্রুইনে স্পেনের রক্ষণকে চাপে ফেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারইয়াসাবাল বারবার পরীক্ষা নেন বেলজিয়ামের গোলরক্ষককে। প্রথমে থিবো কুর্তোয়া এবং পরে ইনজুরির কারণে তার বদলি সেনে ল্যামেন্স একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ দিকে। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ডের মধ্যেই জয়ের নায়ক হয়ে ওঠেন মিকেল মেরিনো। পাও কুবারসির শট ল্যামেন্স ঠেকাতে ব্যর্থ হলে ফিরতি বলে কাছ থেকে জালে পাঠিয়ে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

বাকি সময়ে দৃঢ় রক্ষণে লিড ধরে রাখে স্পেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয় তাদের সেমিফাইনালের টিকিট, আর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বেলজিয়ামকে।

এবার সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ টানা দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স। ইউরোপের দুই শক্তিধর দলের এই মহারণ ঘিরে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন তুঙ্গে। ১৬ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে স্পেন।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প