তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে আইনিভাবে বিয়ে করলেন বলিউড অভিনেতা আমির খান ও তার প্রেমিকা গৌরী স্প্র্যাট। মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে একটি ছবিও ছড়িয়ে পড়েছে। সেখানে আমির ও গৌরীকে বিয়ের নথিতে স্বাক্ষর করতে দেখা যায়। যদিও ছবিটির সত্যতা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তারা। বিয়ের ছবি বা এ-সংক্রান্ত কোনো বিবৃতিও প্রকাশ করেননি নবদম্পতি।

শনিবার থেকেই সাজানো হচ্ছিল আমিরের বান্দ্রার বাড়ি। প্রবল বৃষ্টির মধ্যেও আলো ও ফুল দিয়ে সাজানো হয় পুরো বাসভবন। রোববার সকাল থেকে একে একে অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা। ভারী বর্ষণ উপেক্ষা করেই প্রায় ১৫০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

অতিথিদের মধ্যে ছিলেন আমিরের আগের দুই সংসারের তিন সন্তান-জুনেইদ খান, আইরা খান ও আজাদ। গৌরী স্প্র্যাটের ছেলেও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের কয়েকজন ঘনিষ্ঠ তারকাকেও দেখা যায় অনুষ্ঠানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুধসাদা কুর্তা ও চশমায় সাদামাটা সাজে ছিলেন আমির। অন্যদিকে গৌরী পরেছিলেন বেজ রঙের ফুলহাতা পোশাক, সঙ্গে মানানসই ভারী গহনা। তাদের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন গৌরীর ছেলে।

গৌরী স্প্র্যাটের সঙ্গে আমিরের পরিচয় প্রায় ২৫ বছরের। তবে গত দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। প্রথমদিকে বিয়ের বিষয়ে অনাগ্রহের কথা জানালেও শেষ পর্যন্ত গৌরীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন তিনি। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে ১৬ বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন তারা। আগের দুই সংসারে আমিরের তিন সন্তান রয়েছে।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের