জামালপুরের মেলান্দহে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) মেলান্দহ উপজেলার ভাবকি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি গ্রামের বাসিন্দা ও জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান সাকিব (২৬) এবং মেলান্দহের ভাবকি এলাকার এক বৃদ্ধা মো. সুরুজ্জামান চিশতি (৭০)।
সাকিব মাদারগঞ্জ উপজেলার জোর খালি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান ওরফে মোহাম্মদ আলীর ছেলে।









