কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্কবার্তা দূতাবাসের

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতে বাসাবাড়িসহ বিভিন্ন আবাসন ও অবকাঠামো নির্মাণকাজে রয়েছে ব্যাপক শ্রমিক চাহিদা। তবে এই চাহিদাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে একশ্রেণির অসাধু দালাল চক্র।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে নারী গৃহকর্মী প্রেরণে কোনো দ্বিপাক্ষিক চুক্তি না থাকলেও, অবৈধ উপায়ে কুয়েতে এসে চরম মানবিক সংকট ও নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশি নারীরা।

সর্বশেষ গত ৩ মাসে এমন নির্যাতনের শিকার ৭ জন গৃহকর্মীকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে পাঠানো হয়েছে।

দূতাবাস সূত্রে জানা যায়, মাত্র ৫ মাস আগে ভালো কাজের আশায় কুয়েতে এসেছিলেন আমেনা খাতুন নামে এক নারী। আসার পর থেকেই তিনি অমানবিক নির্যাতনের শিকার হন। গত ১ জুলাই (বুধবার) কুয়েতের ফাহাদ আল আহমেদ এলাকার একটি বাসা থেকে স্থানীয় প্রশাসনের সহায়তায় আমেনাকে উদ্ধার করে বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. শোয়াইব-উল-ইসলাম তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েতে অভিবাসনপ্রত্যাশী নারী গৃহকর্মীদের সার্বিক নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুয়েত সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। আর এই চুক্তি না হওয়া পর্যন্ত কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক কোনো ‘নারী গৃহকর্মী (খাদ্দামা) ভিসা’ সত্যায়ন করা সম্ভব নয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো বৈধ চুক্তি না থাকা সত্ত্বেও এক বা একাধিক অসাধু চক্র সম্পূর্ণ অবৈধ পন্থায় বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী কুয়েতে প্রেরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের কিছু অসাধু ট্রাভেল এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ-অদক্ষ নারী ও পুরুষ কর্মী পাঠানোর লোভনীয় ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিচ্ছে। এসব দালালের ফাঁদে পড়ে বিদেশে আসার পর কথা ও কাজের মিল না পেয়ে প্রতারিত হচ্ছেন কর্মীরা, কেউবা আবার শিকার হচ্ছেন চরম শারীরিক ও মানসিক নির্যাতনের।

ভবিষ্যতে এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার পূর্বে যে কোনো বাংলাদেশি নারীকে গৃহকর্মী হিসেবে কুয়েতে আগমন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

একই সাথে অসাধু চক্রের প্রলোভন থেকে সাবধান থাকার এবং এই মানবপাচারকারী চক্রগুলোকে প্রতিরোধ করতে সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী