রণবীরের পাশে দাঁড়িয়ে যা বললেন সুনীল শেঠি

‘ডন ৩’ সিনেমাকে ঘিরে রণবীর সিংকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সুনীল শেঠি। তার ভাষ্য, কোনো ব্যক্তি বা সংগঠনের একজন শিল্পীকে কাজ করা থেকে বিরত রাখার অধিকার নেই। এমন সিদ্ধান্ত আদালতে গেলে তা টিকবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার প্রচারণায় অংশ নিয়ে ‘ডন ৩’ বিতর্ক প্রসঙ্গে কথা বলেন সুনীল শেঠি। এ সময় তিনি স্পষ্ট ভাষায় বলেন, একজন শিল্পীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সুনীল শেঠির ভাষায়, ‘কেউ কখনো কোনো অভিনেতাকে ব্যান করতে পারেন না। শিল্পকে ব্যান করা যায় না। কারও সেই অধিকার নেই। বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে মুহূর্তেই এমন সিদ্ধান্ত বাতিল হয়ে যাবে।’

রণবীর সিংয়ের অবদানের কথাও স্মরণ করিয়ে দেন এই অভিনেতা। তার দাবি, রণবীরের সিনেমা বলিউডকে হাজার হাজার কোটি টাকার ব্যবসা এনে দিয়েছে। তাই তাকে নিষিদ্ধ করার প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, ‘আপনি কে, একজন অভিনেতাকে ব্যান করার? এই ছেলেটা ইন্ডাস্ট্রিকে ৩ হাজার ৫০০ কোটি রুপির ব্যবসা দিয়েছে। মানুষ যাকে দেখতে চায়, তাকে ব্যান করে কী প্রমাণ করতে চান?’

জানা গেছে, ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ান রণবীর সিং। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, পরিচালক ফারহান আখতারের সঙ্গে মতপার্থক্যের কারণেই তিনি সিনেমাটি ছেড়ে দেন।

এরপর প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট অভিযোগ তোলে, সিনেমাটি প্রি-প্রোডাকশন পর্যায়ে থাকা অবস্থায় রণবীর সরে যাওয়ায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। সেই ক্ষতির জন্য অভিনেতার কাছে ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণও দাবি করা হয়।

পরে বিষয়টি মুম্বাইয়ের একটি চলচ্চিত্র ফেডারেশনের কাছে গেলে তারা রণবীরকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। যদিও কয়েক দিনের মধ্যেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এদিকে পুরো ঘটনা নিয়ে সুনীল শেঠির বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার মতে, একজন শিল্পীর কাজের স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কোনো সংগঠনের নেই। শেষ পর্যন্ত আইনের পথেই এমন সিদ্ধান্তের সুরাহা হওয়া উচিত।

  • Related Posts

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেছেন। রোববার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আইএসপিআর…

    Continue reading
    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চার শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও চার শিক্ষক প্রথমবারের মতো দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। রোববার (২৮ জুন) সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

    নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

    শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    বিশ্বকাপে মেসির আর‌ও একটি অনন্য বিশ্বরেকর্ড

    বিশ্বকাপে মেসির আর‌ও একটি অনন্য বিশ্বরেকর্ড

    একের পর এক আক্রমণ করেও ড্র কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ

    একের পর এক আক্রমণ করেও ড্র কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ

    রণবীরের পাশে দাঁড়িয়ে যা বললেন সুনীল শেঠি

    রণবীরের পাশে দাঁড়িয়ে যা বললেন সুনীল শেঠি

    চীনের হাইনান প্রদেশ সফরে গণমাধ্যম প্রতিনিধিদল

    চীনের হাইনান প্রদেশ সফরে গণমাধ্যম প্রতিনিধিদল

    দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি 

    দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি