‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এ আসছে বড় পরিবর্তন। দীর্ঘ প্রায় দেড় দশক ধরে যিনি এই অনুষ্ঠানের মুখ ছিলেন। সেই রচনা ব্যানার্জীর জায়গায় এবার নতুন সঞ্চালক হিসেবে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীকে।

নতুন সিজনের প্রোমো প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। শুধু সঞ্চালক নন, পুরো অনুষ্ঠানের ফরম্যাটেও আসছে বড় ধরনের পরিবর্তন। আগের মতো চারজন প্রতিযোগীর বদলে এবার একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। বদলে যাচ্ছে খেলার ধরনও, যা দর্শকদের জন্য আনবে নতুন অভিজ্ঞতা।

এছাড়া পরিবর্তন এসেছে সম্প্রচারের সময়ও। এতদিন বিকেলের জনপ্রিয় স্লটে প্রচারিত হলেও নতুন সিজন থেকে অনুষ্ঠানটি দেখা যাবে রাত ১০টা ১৫ মিনিটে। আগামী ২৯ জুন প্রচারিত হবে নতুন পর্ব।

অনুষ্ঠান থেকে সরে যাওয়া প্রসঙ্গে রচনা ব্যানার্জী জানান, এটি মূলত চ্যানেলের সিদ্ধান্ত। তার ভাষায়, ‌‘আমার কাজের চাপ আছে, এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। তারা অনুষ্ঠানটি নতুনভাবে সাজাতে চেয়েছে। চ্যানেলের সিদ্ধান্তের ওপরে তো আমি কিছু বলতে পারি না।’

নতুন সঞ্চালক হিসেবে স্বস্তিকা মুখার্জীকে নিয়ে ইতিবাচক মন্তব্যও করেন তিনি। রচনা বলেন, স্বস্তিকা তার দীর্ঘদিনের সহকর্মী এবং ভালো বন্ধু। তিনি আশা প্রকাশ করেন, স্বস্তিকা তার নিজের মতো করে অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপন করবে এবং দর্শকরা তাকে গ্রহণ করবেন।

একইসঙ্গে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসও প্রকাশ করেন রচনা। তার মতে, ‘এই শো আজ যে জায়গায় রয়েছে সেখানে আমি ছিলাম বলেই এসেছে। তবে এখন নতুনভাবে এগিয়ে যাওয়াই স্বাভাবিক।’

২০১০ সালে শুরু হওয়া ‘দিদি নাম্বার ওয়ান’ পশ্চিমবঙ্গের জনপ্রিয় গেম শোগুলোর একটি, যেখানে মূলত নারীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। নতুন পরিবর্তনে অনুষ্ঠানটি কতটা দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প