৬৯ বছর বয়সে এসেও টানা ২০ মিনিট নেচে তাক লাগালেন ‘উমরাওজান’ রেখা

দুবাইতে অনুষ্ঠিত হয়ে গেল আইফা অ্যাওয়ার্ড ২০২৪। সেই অনুষ্ঠানেই পারফর্ম করেন বলিউডের চিরযৌবনা ‘উমরাওজান’ খ্যাত রেখা।৬৯ বছর বয়সে এসেও একটানা ২০ মিনিট নেচে তাক লাগিয়েছেন তিনি। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা।

বয়স যে কেবল মাত্র একটা সংখ্যা, আর সেটাই যেন আইফার মঞ্চে প্রমাণ করে দিলেন রেখা। একটি গোলাপি রঙে আনারকলি পরেছিলেন তিনি এদিন। সঙ্গে দেখা যায় গা ভর্তি গয়না। এই সাজেই ২০ মিনিট ধরে একটানা নেচেছেন তিনি।

এদিন আইফার পক্ষ থেকে তার নাচের কিছু ঝলক সামাজিকমাধ্যমে পোস্ট করা হয়। আর সেই ছবি এ ভিডিও দেখে রীতিমত নস্টালজিয়ায় ভাসেন নেটিজেনরা।

এদিন রেখাকে ১৯৬৫ সালের সিনেমা গাইড থেকে পিয়া তোসে নয়না লাগে এবং ১৯৬০ সালের সিনেমা মুঘলে আজম থেকে মোহে পনঘাট পে-তে নাচ করেন। বাদ দেননি ১৯৬৪ সালের সিনেমা ও কৌন থির গান লগ যা গলে এবং ১৯৭৯ সালের মিস্টার নটওয়ারলাল সিনেমা থেকে পরদেশিয়া ইয়ে সচ হ্যায় পিয়া গান দুটিতে নাচ করতে।

তবে পারফরমেন্স ঝলক এদিন আইফার পক্ষ থেকে পোস্ট করে লেখা হয়, রেখা একটি দুর্ধর্ষ পারফর্ম করলেন নেক্সা আইফার মঞ্চে। সেই ছবি ভিডিও শেয়ার করেন নেটিজেনরা।

এক ব্যক্তি লেখেন, রেখাজি আপনি আমাদের মন একবার নয়, বারবার জিতেছেন। আপনার থেকে চোখ ফেরানো যাচ্ছে না।

আরেকজন লেখেন, মুঘলে আজম সিনেমা থেকে মধুবালার গানে রেখা নাচ করছেন, এর থেকে অপরূপ দৃশ্য আর কী হয়?

  • Related Posts

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত আর নিউজিল্যান্ড। এই ম্যাচে ফেবারিট কে? এককথায় নাম আসবে ভারতের। শুধু ঘরের মাঠে খেলা বলেই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি রেকর্ডেও এগিয়ে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই…

    Continue reading
    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত হতে শনিবার রাতে শিল্পীর মোবাইল ফোনে কল করে যোগাযোগ করলে তিনি নিজে ফোন রিসিভ…

    Continue reading

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’