প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী রেমিট্যান্স ব্যবস্থা সহজ করার লক্ষ্যে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সম্প্রতি ব্যাংক অব মালদ্বীপের (প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার আর্থিক সহযোগিতা সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং দুই দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল মালদ্বীপে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশির কষ্টার্জিত অর্থ বৈধ চ্যানেলে আরও সহজে ও দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা উন্নত করা।

এ লক্ষ্যে মালদ্বীপের রুফিয়া (এমভিআর) এবং বাংলাদেশের টাকা (বিডিটি)-এর মধ্যে সরাসরি আর্থিক লেনদেন ও রেমিট্যান্স প্রেরণের সম্ভাব্য কাঠামো নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে ড. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিরা দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একই সঙ্গে তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তিনি প্রবাসীদের জন্য নিরাপদ, স্বচ্ছ, সাশ্রয়ী ও সহজলভ্য রেমিট্যান্স সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সরাসরি আর্থিক লেনদেনের সুযোগ সৃষ্টি হলে প্রবাসীরা কম খরচে, কম সময়ে এবং নিরাপত্তার সঙ্গে দেশে অর্থ পাঠাতে পারবেন। পাশাপাশি এটি দুই দেশের মধ্যে বৈধ আর্থিক প্রবাহ বৃদ্ধি, ব্যাংকিং সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

jagonews24

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সম্ভাব্য ঋণসুবিধা প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষের মতে, ভবিষ্যতে একটি উপযুক্ত আর্থিক সহযোগিতা কাঠামো গড়ে উঠলে তা দুই দেশের বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন মাত্রা দিতে পারে।

ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফ বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের জন্য কার্যকর ও ব্যবহারবান্ধব আর্থিক সেবা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

তিনি বলেন, প্রবাসীদের কল্যাণ এবং বৈধ আর্থিক লেনদেন সহজতর করতে সম্ভাব্য বিভিন্ন বিকল্প ও প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে আলোচনা অব্যাহত রাখা যেতে পারে।

বৈঠকে উভয় পক্ষ একমত হন যে, প্রবাসী কল্যাণ, আর্থিক অন্তর্ভুক্তি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি বাস্তবসম্মত, টেকসই ও কার্যকর ব্যবস্থা খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. নাজমুল ইসলাম বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও উন্নত আর্থিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশি কর্মীদের মূল্যায়নের জন্য মালদ্বীপ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানান।

বৈঠকটি ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আর্থিক সহযোগিতা, ব্যাংকিং সংযোগ, রেমিট্যান্স ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক কূটনীতিকে আরও শক্তিশালী করবে এবং দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প