হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

এবারের বিশ্বকাপ শুরুর আগে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলের নাম ছিল ব্রাজিল। কিন্তু কুরাসাওকে ৭-১ গোলে ভাসিয়ে সেই রেকর্ড দখলে নিয়েছিল জার্মানি। রেকর্ড পুনরুদ্ধার করতে ব্রাজিলের লাগল মাত্র এক ম্যাচ।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গ্রুপ সি’র ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই গোল তিনটি হয়। এই ম্যাচে একাদশে ফেরা মাতেউস কুনিয়া জোড়া গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে বাকি গোলটি আসে ভিনিসিউস জুনিয়রের পা থেকে।

এর মধ্যে কুনিয়ার দ্বিতীয় গোলটির মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনরুদ্ধার করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিসিউসের গোলে এই ব্যবধান আরও বাড়ায় ক্যানারিনহা।

একমাত্র দল হিসেবে বিশ্বকাপের সবগুলো আসরে খেলা ব্রাজিল ১১৬ ম্যাচে করেছে  ২৪১টি গোল। দুই নম্বরে নেমে যাওয়া জার্মানির গোলসংখ্যা ১১৩ ম্যাচে ২৩৯। সেরা পাঁচে বাকি দলগুলো হচ্ছে–আর্জেন্টিনা (৮৯ ম্যাচে ১৫৫), ফ্রান্স (৭৪ ম্যাচে ১৩৯) এবং ইতালি (৮৩ ম্যাচে ১২৮)।

তবে, রেকর্ড পুনরায় দখলে নেয়ার জন্য খুব দ্রুতই সুযোগ পাচ্ছে জার্মানি। আজ (২০ জুন) রাতেই আবারও মাঠে নামবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টরন্টো স্টেডিয়ামে এই ম্যাচে জার্মানির প্রতিপক্ষ আইভরি কোস্ট। 

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প