গলার সমস্যায় ভুগছেন সোনু, নিজেই জানালেন শিল্পী

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন এই গায়ক। সেখানে গলার পাশে একটি বিশেষ প্যাচ দেখা যায়, যা দেখে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

ভিডিওতে সোনু জানান, গত এক সপ্তাহ ধরে ঘাড় ও গলার কাছের একটি স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন তিনি। এ কারণে বেশ যন্ত্রণার মধ্যেই দিন কাটছে তার।

সোনু নিগম বলেন, ‘আমার গলার পাশের একটি নার্ভে চাপ পড়েছে। গত এক সপ্তাহ ধরে এ সমস্যায় ভুগছি। এরই মধ্যে এমআরআই ও সিটি স্ক্যান করিয়েছি। নিয়মিত ওষুধ খাচ্ছি, ফিজিওথেরাপিও চলছে। বিষয়টি খুবই কষ্টদায়ক।’

তিনি আরও জানান, চিকিৎসার অংশ হিসেবে পেইনকিলার সেবন করতে হচ্ছে। পাশাপাশি ওষুধ ও থেরাপির কারণে তার কণ্ঠেও প্রভাব পড়েছে। ফলে দীর্ঘদিন পর মঞ্চে ফিরতে গিয়ে কিছুটা উদ্বেগ কাজ করছে তার মধ্যে।

গায়কের ভাষ্য, ‘প্রায় এক মাসের বেশি সময় পর আবার শো করতে যাচ্ছি। এর মধ্যে গলাও কিছুটা বসে গেছে। ঘাড়ের নার্ভকে স্বাভাবিক রাখতে যে ওষুধ খাচ্ছি, সেটারও প্রভাব পড়ছে কণ্ঠে। আমি বেশ নার্ভাস। আশা করছি, ঈশ্বর আমাকে মঞ্চে পারফর্ম করার শক্তি দেবেন।’

শারীরিক অসুস্থতার মধ্যেও পেশাগত দায়িত্ব পালন করে যাওয়ার বিষয়টি প্রশংসা কুড়িয়েছে ভক্তদের কাছে। ভিডিওটি প্রকাশের পর অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ আবার কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন।

উল্লেখ্য, কয়েক দশক ধরে ভারতীয় সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগম। ‘অভি মুঝমে কহি’, ‘বোলে চুড়িয়া’, ‘দিল ডুবা’ এবং ‘জানে নেহি দেঙ্গে তুঝে’সহ অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

  • Related Posts

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    ৭৬ মিনিটে দলের ও নিজের তৃতীয় গোল করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশন ও বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন মেসি।…

    Continue reading
    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে। আসুন নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সঙ্গে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাবো না। তাই…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

    ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    আবারও মেসির গোল, ব্যবধান বাড়ালো আর্জেন্টিনা

    আবারও মেসির গোল, ব্যবধান বাড়ালো আর্জেন্টিনা

    মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

    মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

    গলার সমস্যায় ভুগছেন সোনু, নিজেই জানালেন শিল্পী

    গলার সমস্যায় ভুগছেন সোনু, নিজেই জানালেন শিল্পী

    কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল আসলে

    কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল আসলে

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের