তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

তিউনিসিয়াকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপে শুভসূচনা করেছে সুইডেন। 

সোমবার সকালে মেক্সিকোর মন্তেরি স্টেডিয়ামে ‘গ্রুপ এফ’-এর এই ম্যাচে পুরো মাঠজুড়ে দাপট দেখায় সুইডিশরা।

দলের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। এছাড়া একটি করে গোল অবদান রাখেন আলেকজান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেস এবং মাতিয়াস সভানবার্গ।

তিউনিসিয়ার পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন ওমর রিকিক। 

এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ হলো জাপান ও নেদারল্যান্ডস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় সুইডেন। তিউনিসিয়ার রক্ষণভাগের পেছনের লম্বা পাসে প্রথম গোলের সুযোগ তৈরি হয়।বল ক্লিয়ার করতে তিউনিসিয়ার গোলরক্ষক চামাখ তার ডি-বক্স ছেড়ে বেরিয়ে আসেন। সুযোগ বুঝে ইয়োকেরেস শট নিলেও তা ডিফেন্ডারদের গায়ে লেগে ফিরে আসে। তবে ফিরতি বলে চমৎকার এক শটে বল জালে জড়িয়ে সুইডেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ইয়াসিন।

প্রথম গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় সুইডেন। কাউন্টার অ্যাটাক ও দুর্দান্ত গতিকে কাজে লাগিয়ে তারা তিউনিসিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখে। এমনই এক কাউন্টার অ্যাটাকে মাত্র দুটি পাসের পর বল পান আলেকজান্ডার ইসাক। বাম প্রান্ত দিয়ে দারুণভাবে বল নিয়ে ভেতরে ঢুকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিচু শটে দলের দ্বিতীয় গোলটি করেন নিউক্যাসল ইউনাইটেডের এই স্ট্রাইকার।

দুই গোলে পিছিয়ে পড়ার পর অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল তিউনিসিয়া। ডান প্রান্ত থেকে হানিবাল মেজব্রির ক্রস থেকে দুর্দান্ত হেডে ব্যবধান ২-১ করেন ওমর রিকিক। তবে তিউনিসিয়ার এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সুইডিশরা। তিউনিসিয়ার মিডফিল্ডার এলিস স্কিরির ভুল পাসের সুবাদে বল কেড়ে নেন ইসাক। বক্সের ভেতর ফাঁকায় থাকা গিওকেরেসকে তিনি পাস বাড়ালে, নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-১ করেন এই স্ট্রাইকার।

ম্যাচের শেষ দিকেও আক্রমণের তীব্রতা কমায়নি সুইডেন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই চমৎকার এক ফার্স্ট-টাইম শটে দলের চতুর্থ গোলটি করেন মাতিয়াস সভানবার্গ। শুরুতে রেফারি এটিকে অফসাইড ঘোষণা করলেও ভিএআর রিভিউয়ের পর গোলটি বহাল থাকে। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে দূরপাল্লার এক দর্শনীয় শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আয়ারি।

  • Related Posts

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। সোমবার…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে একটি প্লেন দুর্ঘটনায় পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান দুর্ঘটনায় ১১ জন স্কাইডাইভার ও এক পাইলট নিহত হয়েছেন। বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    মদে ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

    মদে ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

    ফ্রান্সে ‘ভারত ইনোভেটস’ উদ্বোধন করলেন মোদী ও ম্যাক্রোঁ

    ফ্রান্সে ‘ভারত ইনোভেটস’ উদ্বোধন করলেন মোদী ও ম্যাক্রোঁ

    কক্সবাজারের পেকুয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ‎

    কক্সবাজারের পেকুয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ‎

    তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

    তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

    নায়কের চেয়ে ভিলেন শক্তিশালী হওয়ায় ট্রল, এলো জবাব

    নায়কের চেয়ে ভিলেন শক্তিশালী হওয়ায় ট্রল, এলো জবাব

    ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা, কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে গায়ক

    ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা, কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে গায়ক

    ফ্রান্সে মাইগ্রেশন-অ্যাসাইলাম নিয়মে বড় পরিবর্তন

    ফ্রান্সে মাইগ্রেশন-অ্যাসাইলাম নিয়মে বড় পরিবর্তন

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী