কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা অমি, চাইলেন দোয়া

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং চলাকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গলার সমস্যায় আক্রান্ত হয়ে কথা বলতে পারছেন না এই নির্মাতা। জানা গেছে, গলায় অপ্রত্যাশিত তীব্র অস্বস্তিবোধ করলে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

গতকাল মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার কথা নিজেই জানান নির্মাতা। বর্তমানে সাত দিনের সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। একদমই কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ফেসবুক পোস্টে অমি লিখেছেন, “দাঁতের সমস্যার কারণে কয়েকদিন ধরে আমি অসুস্থ। আমার চিকিৎসা চলছে এবং আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। আমি ঠিকমতো বিশ্রাম নিতে পারিনি এবং ‘ব্যাচেলর পয়েন্ট’র জন্য আবার শুটিং শুরু করেছি। কিন্তু আজ (মঙ্গলবার) শুটিং চলাকালীন অপ্রত্যাশিত কিছু একটা ঘটলো। হঠাৎ আমার গলায় তীব্র অস্বস্তি অনুভব করি। আমার গলার স্বর ক্ষীণ হয়ে আসলো এবং আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যে মুহূর্তটা আনন্দের হওয়ার কথা ছিল সেই মুহূর্তে হঠাৎ আমার খুব ভয় লাগতে শুরু করলো। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।’

অমি আরও লেখেন, ‘আমাদের শুটিং গুটিয়ে ফেলতে হলো এবং আমি হাসপাতালে গেলাম। ডাক্তাররা আমার গলায় একটি সিস্ট খুঁজে পেয়েছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে আমাকে সাত দিন একদম কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।’

সবশেষে ভক্তদের কাছে দোয়া চেয়ে কাজল আরিফিন অমি লেখেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে? এটা বেশ বেদনাদায়ক। আমি একজন কর্মঠ মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ৮টি পর্ব প্রকাশ করি। আশা করি আমি এটা চালিয়ে যেতে পারবো। আমার শুধু আপনাদের দোয়া প্রয়োজন। আমি আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। দয়া করে আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

তার পোস্টের মন্তব্যের ঘরে সহকর্মী ও অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী