ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

হেক্সা মিশনে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। মূল প্রতিযোগিতায় মাঠে নামার আগে পানামাকে বিধ্বস্ত করার পর এবার মিশরকেও হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকার বিষয়টি জানান দিয়েছে সেলেসাওরা। চোটের কারণে এই ম্যাচেও খেলেননি নেইমার।

গতকাল রাতে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের হান্টিংটন পার্ক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের গোল দুটি করেন ব্রুনো গুইমারায়েস ও এনদ্রিক। মিশরের গোলটি আসে মোস্তফা জিকোর পা থেকে।

রক্ষণের ভুলে প্রথম গোল হয় ম্যাচের। ৭ মিনিটে মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে বক্সের সামনে থেকে দুর্দান্ত শটে ব্রাজিলকে এগিয়ে দেন ব্রুনো গুইমারায়েস।

তবে দ্রুতই ম্যাচে ফেরে মিশর। ১১ মিনিটে মারকিনিওসেরর ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে গোল করে সমতা ফেরান মিশরের মিডফিল্ডার মোস্তফা জিকো।

প্রথমার্ধের খেলা ১-১ সমতায় শেষ হয়। বিরতির পর বদলি খেলোয়াড়রা মাঠে নেমে বদলে দেন ম্যাচের গতি। পানামার বিপক্ষের ম্যাচের মতোই দ্বিতীয়ার্ধে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ব্রাজিল।

৫২ মিনিটে ডান প্রান্ত থেকে রাফিনহার ক্রস এক টাচে জালে বল পাঠান এনদ্রিক। এটি ছিল ব্রাজিল জাতীয় দলের হয়ে দুই বছর পর এন্দ্রিকের প্রথম গোল। ওই গোলেই ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আগামী ১৩ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। এরপর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিশর। পরে তারা খেলবে নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী