নারী সাফ: ফাইনালে ভারতের কাছে বড় হার বাংলাদেশের

নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক মিশন পূর্ণ করা হলো না বাংলাদেশের মেয়েদের। টানা দুইবারের চ্যাম্পিয়নদের এবার থামতে হলো রানার আপ হয়ে। ফাইনাল ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে মারিয়া মান্ডার দল।

ভারতের গোয়ায় ফাইনালের লড়াইয়ে বাংলাদেশকে ৩-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত। দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এটি ভারতীয় নারীদের ষষ্ঠ শিরোপা জয়।

ম্যাচের প্রথম পাঁচ মিনিটে খানিকটা রক্ষণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। তবে এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। ১২ থেকে ২০ মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার দুটো ভালো সুযোগ মিস করে বাংলাদেশ।

১৬ মিনিটে গোলের সুযোগ নষ্ট করে ভারতও। নির্মলা দেবীর শট মিলি আক্তার এগিয়ে এসে ধরতে চাইলেও হাতে নিতে পারেননি। ভালো সুযোগ ছিল আস্তাম ওরাওনের সামনে। কিন্তু শটটি ঠিকঠাক নিতে না পারায় বল গোলপোস্টের বাইরে চলে যায়।

প্রথম ৪০ মিনিট গোলশূন্য থাকার পর পরের পাঁচ মিনিটে আসে দুই গোল। ৪২ মিনিটে প্রথম গোলটা করেন ভারতের পেয়ারি জাজা। এই গোলে গোলরক্ষক মিলির কিছুটা ভুল রয়েছে। জাজার শট বাংলাদেশের সুরভীর গায়ে লেগে দিক পরিবর্তন করে। গোলকিপার মিলি অনেকটাই সামনে এগিয়ে থাকায় বল ধরার কোনো সুযোগই পাননি।

গোল পেয়ে অবশ্য কয়েক মুহূর্তের জন্য স্বস্তিতে ছিল ভারত। প্রথমার্ধ শেষের একটু আগে সমতা ফেরান ঋতুপূর্ণা চাকমা। আনিকার থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে বাড়িয়েছিলেন ঋতুপর্ণাকে। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে জালে বল জড়ান ঋতু।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারত লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৪৯ মিনিটে কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন ভারতের সানফিদা। বাংলাদেশের ডিফেন্ডাররা তাকে ব্লক করতে পারেননি। গোলরক্ষক মিলি আক্তার ঝাপিয়ে পড়লেও বল সাইড পোস্টে লেগে জালে জড়ায়।

দ্বিতীয় দফায় পিছিয়ে পড়ে সমতা আনার চেষ্টা করে বাংলাদেশ। ঋতুপর্ণার উপর নির্ভর করলেও তিনি এই অর্ধে তেমন কোনো আক্রমণ করতে পারেননি। উল্টো ৮২ মিনিটে ডিফেন্ডার আফিদা খন্দকার বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হওয়ায় আরেকটি গোল হজম করে বাংলাদেশ। এই গোলে বাংলাদেশের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ম্যাচের বাকিটা সময়ে আর গোলের দেখা পায়নি লাল-সবুজের দল।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী