আইফা অ্যাওয়ার্ডস ২০২৪”যারা পেলেন পুরস্কার”

রানি মুখার্জি মঞ্চে উঠেছেন। তার শাড়িরর আঁচলে যেন পা না পড়ে, সেটা মেঝে থেকে তুলে তাকে এগিয়ে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। রানি মুখার্জিও সহাস্যে তাকে জানালেন অভিবাদন। আইফার মঞ্চে এটাই বুঝি ছিল সবচেয়ে সুন্দরতম দৃশ্য। এ বছর আইফায় সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন এ দুই বলিউড তারকা।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বসেছিল আইফা অ্যাওয়ার্ডস ২০২৪। এতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘জওয়ান’ ছবির অভিনেতা শাহরুখ খান এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য রানি মুখার্জি। সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে গত বছরের অন্যতম ব্যবসাসফল ছবি রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। গতকাল ছিল রণবীর কাপুরের জন্মদিন। এ দিন তার অভিনীত সিনেমা আইফা অ্যাওয়ার্ডস জিতে নেওয়া যেন এক অন্য রকম ঘটনা। যদিও এ সিনেমার ললাটে ছিল নানা রকম নিন্দা। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবিটি উগ্রতা, নারীবিদ্বেষীসহ নানা তকমা পেয়েছিল। তবে আইফার মঞ্চে সেসব টেকেনি। চলুন দেখে নেওয়া যাক পুরস্কারের পুরো তালিকা।

একনজরে আইফা অ্যাওয়ার্ডস ২০২৪ বিজয়ী :
সেরা সিনেমা: ‘অ্যানিম্যাল’ (প্রযোজক ভূষণ কুমার, কৃষাণ কুমার, প্রণয় রেড্ডি ভাঙ্গা )
সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (অ্যানিম্যাল)
সেরা অভিনেতা (খল চরিত্র): ববি দেওল (অ্যানিম্যাল)
সেরা নবাগতা: অ্যালিজে অগ্নিহোত্রী (ফ্যারে)
নবাগত পরিচালক: করণ বোলানি
সেরা সংগীত পরিচালক: প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরাণিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর (অ্য়ানিম্যাল)
নেপথ্য গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (অর্জন ভ্যালি, অ্যানিম্যাল)
নেপথ্য গায়িকা (নারী): শিল্পা রাও (চলেয়া, জওয়ান)

আইফার এ আসরের মধ্যমণি হয়ে ছিলেন শাহরুখ খান। ভিকি কৌশলের সঙ্গে এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি। সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি। এই শাখায় তার সঙ্গে নাম ছিল রণবীর সিং, রণবীর কাপুর, বিক্রান্ত মেসিদের। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করার জন্য বিশেষ সম্মান জানানো হয় পরিচালক করণ জোহরকে। এছাড়া ড্রিম গার্ল হেমা মালিনীকে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মান জানানো হয়। এদিন মনি রত্নম, এ আর রহমানের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন শাহরুখ খান। ‘দিল সে’ পরিচালকের পা ছুঁয়ে সালাম করেন অভিনেতা। অনুষ্ঠানে পরিবেশন করেন রেখা, অনন্যা পাণ্ডে, কৃতি শ্যানন, শাহিদ কাপুররা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প