দিল্লিতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু

ভারতের দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে লেমন গ্রিন রেস্তোরাঁর বেসমেন্টে আগুন লাগে। এরপরেই ঘটনাস্থলে একাধিক দমকলের গাড়ি পাঠানো হয়। খবর এনডিটিভির।

এক কর্মকর্তা জানিয়েছেন, জরুরি ফোন পাওয়ার পর দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক-রেসপন্স ভেহিকেল এবং অন্যান্য অগ্নিনির্বাপক ইউনিট পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, পাঁচতলা ভবনটিতে প্রায় ৪০ জন লোক ছিলেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

একটি ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কিছু লোক ভবন থেকে লাফিয়ে নিচে নামছেন। হাউজ রানির সরু গলির মধ্যে অবস্থিত ভবনের বেসমেন্টে একটি রেস্তোরাঁ ছিল।

স্থানীয় বাসিন্দাদের মতে, রেস্তোরাঁটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন বিদেশি নাগরিক। তারা চিকিৎসার জন্য এসেছিলেন। জানা গেছে, আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন।

  • Related Posts

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

    আলোচিত উদ্যোক্তা ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা এক ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার মাইলফলক সম্পর্শ করেছেন। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের রেকর্ড ৭৫ বিলিয়ন ডলারের প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) এই…

    Continue reading
    ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই!

    যুদ্ধ বন্ধে ইরানে হামলা চালানোর পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। আর তাতে ‘হতবাক’ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (১২ জুন) মার্কিন গণমাধ্যম ‘অ্যাক্সিওস’ এমনটিই দাবি করেছে। সংবাদমাধ্যমটির দাবি,…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

    ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই!

    ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই!

    ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

    প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

    ‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, আলোচনায় রাজি নন রণবীর সিং

    ‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, আলোচনায় রাজি নন রণবীর সিং

    অর্ধশতাব্দীর সংগীতসাধনার স্বীকৃতি পেলেন সৈয়দ আব্দুল হাদী

    অর্ধশতাব্দীর সংগীতসাধনার স্বীকৃতি পেলেন সৈয়দ আব্দুল হাদী

    নিউইয়র্ক ষ্টেট থেকে প্রাপ্ত ৪৫ হাজার ডলার অনুদান পেল বাংলাদেশ সোসাইটি

    নিউইয়র্ক ষ্টেট থেকে প্রাপ্ত ৪৫ হাজার ডলার অনুদান পেল বাংলাদেশ সোসাইটি

    জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

    জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

    বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

    ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প