পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে, মূল্য ৭৪ কোটি টাকা!

ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক, কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা জার্সিটি এ মাসের শেষ দিকে নিলামে উঠতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, জার্সিটির মূল্য প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৭৪ কোটি টাকা) পর্যন্ত পৌঁছাতে পারে।

দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পেলের পরা জার্সিটি নিলাম প্রতিষ্ঠান সোথবে ২৯ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে নিলামে তুলবে।

এই জার্সির সঙ্গে জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের এক অনন্য অধ্যায়। মাত্র ১৭ বছর বয়সে পেলে ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে মাঠে নেমে দুটি গোল করেছিলেন। সেই ম্যাচে ব্রাজিল ৫-২ ব্যবধানে জয় পেয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে।

পেলের সেই অসাধারণ পারফরম্যান্স শুধু ব্রাজিলকে বিশ্বচ্যাম্পিয়নই করেনি, বরং তাকে বিশ্ব ফুটবলের নতুন মহাতারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ওই ম্যাচটিই ছিল তার কিংবদন্তি হয়ে ওঠার প্রথম বড় অধ্যায়।

১৯৫৮ সালের ফাইনালকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে ধরা হয়। প্রতিভাবান ব্রাজিল দলটি তখন বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করতে এসেছিল, কিন্তু পুরো টুর্নামেন্ট শেষ পর্যন্ত পেলের অসাধারণ নৈপুণ্যের কারণেই স্মরণীয় হয়ে থাকে। ফাইনালে তার দুটি গোল যেন ফুটবল বিশ্বের নতুন সম্রাটের অভিষেক ঘোষণা করেছিল।

পরে পেলে ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েন। তিনি ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন।

সান্তোস এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে পেলের অসাধারণ ক্যারিয়ার তাকে ফুটবল বিশ্বের অন্যতম পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করে। তার প্রভাব কেবল গোল, ট্রফি বা পরিসংখ্যানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; তিনি ছিলেন বিশ্ব ফুটবলের এক সাংস্কৃতিক প্রতীক।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পেলে তার পুরো ক্যারিয়ারে (প্রীতি ম্যাচ ও সামরিক বাহিনীতে খেলার ম্যাচসহ) ১,৩৬৬ ম্যাচে ১,২৮১টি গোল করেন। অফিসিয়াল ম্যাচে তার গোলসংখ্যা ৮১২ ম্যাচে ৭৫৭।

ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি ১১৪টি ম্যাচ খেলেছেন এবং ৯৫টি গোল করেছেন। এর মধ্যে অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে তার গোলসংখ্যা ৭৭।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী